উল্লেখ্য যে, বাবেলের অধিবাসীদেরকেই বলা হয় ইয়াফেছ। সন্তবতঃ তারা ছিলো হজরত নুহের পুত্র ইয়াফেছের বংশধর । তাই তাদের নাম বনী ইয়াফেছ বা ইয়াফেছ। তখন তাদের রাজা ছিলো বখতে নসর। বখতে নসর তার বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হলো বায়তুল মাকদিস অভিমুখে । প্রায় বিনা বাধায় অধিকার করে বসলো বনী ইসরাইলদের সাম্রাজ্য । হত্যা করলো তাদের অনেককে । ধ্বংস করে দিলো বায়তুল মাকদিস মসজিদ । বখতে নসর তার সৈন্যদেরকে নির্দেশ দিলো, ঢাল ভর্তি করে মাটি এনে ঢেকে দাও মসজিদের ধ্বংসাবশেষ । সৈন্যেরা নির্দেশ পালন করলো । এরপর সে হুকুম দিলো, রাজ্যের সকল জনতাকে ধরে আনো। সৈন্যরা বেচে যাওয়া বনী ইসরাইলের সকল নারী-পুরুষ ও বালক-বালিকাকে ধরে এনে হাজির করলো রাজার সামনে । রাজা ত্রীতদাস-দাসীরূপে বাছাই করে নিলো প্রায় ঘাট হাজার বালক-বালিকাকে । তারপর গণিমতের মাল বন্টন করে দিলো সৈন্যদের মধ্যে । সৈন্যরা বললো, গণিমত আমরা চাই না। আমরা চাই গোলাম। মহামান্য সম্রাট! সকল গণিমত রেখে দিন আপনার ভাণ্ডারে । আর বালক বালিকা বন্টন করে দিন আমাদের মধ্যে । বখতে নসর তাই করলো । প্রত্যেক সৈন্য ভাগে পেলো চারজন করে গোলাম ও বাঁদী। শেষে বখতে নসর ঘোষণা করলো, বনী ইসরাইলের এক তৃতীয়াংশ জনতাকে হত্যা করো। এক তৃতীয়াংশ রেখে দাও এই শহরে । আর অবশিষ্ট এক তৃতীয়াংশকে নিয়ে চলো বাবেলে। হুকুম তামিল করা হলো। বাদশাহ নাশিয়াকেও বন্দী করেছিলো বখতে নসর। তাকে এবং এক তৃতীয়াংশ বনী ইসরাইল জনতা যার সংখ্যা ছিলো প্রায় সত্তর হাজার, সঙ্গে নিয়ে বিজয়ীর বেশে বখতে নসর প্রত্যাবর্তন করলো বাবেলে। এই ধ্বংসপর্বটি ছিলো বনী ইসরাইলদের প্রথম ধ্বংসপর্ব। আলোচ্য আয়াতে এদিকে ইঙ্গিত করেই বলা হয়েছে 'এরপর ওই দু'টি প্রতিশ্রুতির প্রথমটি যখন এলো, তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার দাসদেরকে, যারা ছিলো অতিশয় শক্তিশালী” । এখানে “দাসদেরকে প্রেরণ করলাম' অর্থ বখতে নসরকে তার বাহিনিসহ প্রেরণ করলাম। বেশ কয়েক বছর অতিবাহিত হলো নির্বিঘ্বে। একদিন বখতে নসর দেখলো এক আশ্চর্যজনক স্বপ্ন । কিন্ত জাগ্রত হওয়ার পর সে আর তার স্বপ্রের বিবরণ মনে রাখতে পারলো না। বন্দী বনী ইসরাইলদের মধ্যে ছিলেন দানিয়েল, হানানিয়া, আযারিয়া ও মীশাইল। তারা ছিলেন নবীর বংশধর । বখতে নসর একথা জানতো । তাই তাদেরকে ডেকে আনলো । বললো, তোমরা আমার স্বপ্রের কথা বর্ণনা করো। নবীজাদা চতুষ্টয় বললেন, আপনি আপনার স্বপ্রের বিবরণ দিন। আমরা তার ব্যাখ্যা বলে দিবো । বখতে নসর বললো, আমার তো স্মরণ নেই। তোমরাই আমার স্বপ্ন ও স্বপ্রের ব্যাখ্যা বলে দাও। যদি না বলো তবে আমি তাফসীরে মাযহারী/৩৮ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।