Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো ।' এখানে 'আল আহ্যাব' (দলগুলো) বলে বুঝানো হয়েছে ইহুদী ও খৃষ্টানদেরকে, অথবা খৃষ্টানদের তিনটি দল-__ নাস্তুরীয়া, ইয়াকুবিয়া ও মালাকাইয়াহ্‌কে। নাস্তুরিয়ারা বলে, ঈসা আল্লাহ্‌র পুত্র । ইয়াকুবিয়ারা বলে, ঈসা স্বয়ং আল্লাহ্‌ এবং মানবরূপে পৃথিবীতে অবতরণ করার পর পুনরায় তিনি আকাশে উঠে গিয়েছেন। আর মালাকাইয়ারা বলতো ঈসা আল্লাহ্‌র বান্দা ও রসুল । এখানে “মিমূ বাইনিহিম' (নিজেদের মধ্যে) কথাটির “মিন্* অতিরিক্তরূপে সংযোজিত । এভাবে কথাটির অর্থ দীড়িয়েছে__ হজরত ঈসার সহচরবর্গ সম্পর্কে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। অথবা মতভেদ দেখা দিলো হজরত ঈসার মর্যাদা ও শক্তিমত্তা সম্পর্কে । এরপর বলা হয়েছে__ “সুতরাং দুর্ভোগ সত্যপ্রত্যাখ্যানকারীদের মহাদিবস আগমনকালে।' এখানকার 'ওয়াইলুন' শব্দটি ধাতুমূল । এর অর্থ ধ্বংস, দুর্ভোগ । কথাটি জুমলায়ে ফেলিয়ার (ক্রিয়াবাচক বাক্য) স্থলাভিষিক্ত এবং সঙ্গত কারণেই কথাটি এখানে উদ্দেশ্য বা মুবতাদা ৷ সেকারণে এই ক্রিয়াটি স্থায়ী । কোনো নির্দিষ্ট কালের সঙ্গে এর সম্পর্ক নেই। কিন্তু তা প্রকাশিত হবে পরে__ মহাদিবস বা কিয়ামতের সময়। এখানে “ইয়াওমিন আজীম' (মহাদিবস) অর্থ কিয়ামতের দিবস। আর “মাশহাদি' এখানে ধাতুমূলের অর্থ প্রকাশক । অর্থাৎ যেদিন গ্রহণ করা হবে হিসাব এবং দেয়া হবে পুরস্কার ও শাস্তি । অথবা কথাটি জরফে জামান (কালাধিকরণ কারক)। অর্থাৎ শুহুদের বা সাক্ষ্যদানের সময় । এভাবে বক্তব্যটি দাড়াকে__ সত্যপ্রত্যাখ্যানকারীরা কিয়ামতের দিন অথবা মহাবিচারের দিবসে হবে চরম দুর্ভোগের মুখোমুখি, যখন ফেরেশতাগণ, নবীগণ ও তাদের নিজেদের শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তাদের সত্যপ্রত্যাখ্যানের সাক্ষ্য প্রদান করবে। এর পরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ 'তারা যে দিন আমার নিকট আসবে, সেদিন কতো স্পষ্ট শুনবে ও দেখবে ।' এখানে “কতো স্পষ্ট শুনবে ও দেখবে ক্রিয়া দু'টো বিস্ময়প্রকাশক, কিন্তু আল্লাহ্‌ সকল প্রকার বিস্ময়বোধ থেকে পবিভ্র। তাই প্রসিদ্ধ তাফসীরকারগণ আলোচ্য বাক্যের অর্থ করেছেন__ তাদের অবস্থা বিস্ময়ের উপযোগী । কারণ তারা দুনিয়ায় চোখ থাকতেও অন্ধ এবং কান থাকতেও বধির । তাই তারা দেখতে পায় না সত্যের স্বরূপ এবং শুনতে পায় না সত্যের আহ্বান । কিন্তু কিয়ামতের দিন সত্যের আহ্বান তারা যেমন স্পষ্টভাবে শুনবে, তেমনি স্পষ্ট করে উপলব্ধি করতে পারবে সত্যের স্বরূপ। কিন্তু এমতো টু তাফসীরে মাযহারী/৩৭৯ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।