[) এই-ই মরিয়ম-তনয় ঈসা । আমি বলিলাম সত্য কথা, যে-বিষয়ে উহারা বিতর্ক করে। 0 সন্তান গ্রহণ করা আল্লাহের কাজ নহে, তিনি পবিত্র, মহিমময় ৷ তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, “হও' এবং উহা হইয়া যায়। 2 আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদিগের প্রতিপালক, সুতরাং তাহার ইবাদত কর, ইহাই সরল পথ। (7 অতঃপর দলগুলি নিজদিগের মধ্যে মতানৈক্য সৃষ্টি করিল; সুতরাং দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদিগের মহা দিবস আগমন কালে। (7 উহারা যেদিন আমার নিকট আসিবে সেই দিন উহারা কত স্পষ্ট শুনিবে ও দেখিবে। কিন্তু সীমালংঘনকারীগণ আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। 07) উহাদিগকে সতর্ক করিয়া দাও পরিতাপের দিবস সন্বন্ধে, যখন সকল সিদ্ধান্ত হইয়া যাইবে । এখন উহারা অনবধান এবং উহারা বিশ্বাস করিবে না। 3 চূড়ান্ত মালিকানার অধিকারী আমি, পৃথিবীর ও তাহার উপর যাহারা আছে তাহাদিগের এবং উহারা আমারই নিকট প্রত্যানীত হইবে। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে আমার প্রিয়তম রসুল! প্রত্যাদেশের মাধ্যমে মরিয়ম-তনয় নবী ঈসার যে ঘটনা আমি আপনাকে জানালাম, এটাই তার সত্যিকারের পরিচয়। অথচ এই সত্যি কথা না মেনে খৃষ্টান ও ইহুদীরা অযথার্থ বিতর্কে লিপ্ত হয়ে পড়ে । উল্লেখ্য যে, আলোচ্য আয়াতের মাধ্যমে হজরত ঈসা সম্পর্কে ইহুদী ও খৃষ্টানদের অপবিশ্বাসকে প্রত্যাখ্যান করা হয়েছে। ইহুদীরা তাকে বলে ব্যভিচারিণীর পুত্র । আর খৃষ্টানেরা বলে, তিনি আল্লাহ্র পুত্র। অথচ উভয় দলই মিথ্যাবাদী । এর পরের আয়াতে (৩৫) বলা হয়েছে__ “সন্তান গ্রহণ করা আল্লাহ্র কাজ নয়, তিনি পবিত্র, মহিমময় । তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, “হও' এবং তা হয়ে যায়।' একথার অর্থ __ আল্লাহ্ চির অমুখাপেক্ষী। তাই তিনি স্ত্রী ও সন্তানের মুখাপেক্ষী কখনোই নন। তিনি স্রষ্টা, জন্দাতা নন। তিনি পবিভ্র, মহিমময়। তিনি কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করলে, কেবল বলেন “হও' __ তৎক্ষণাৎ তা হয়ে যায়। এর পরের আয়াতে (৩৬) বলা হয়েছে__ "আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তার ইবাদত করো, এটাই সরল পথ ।' এখানে “ন্্রাল্সহা রব্ব ওয়া রব্বুকুম"' কথাটির মাধ্যমে আল্লাহৃতায়ালাই ঘে সকলের ও সকল কিছুর প্রভুপালনকর্তা, এই বিশ্বাসটিকে দৃঢ়বদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে এবং “তার ইবাদত করো" কথাটির মাধ্যমে মান্য করতে বলা হয়েছে তার নির্দেশ ও নিষেধাজ্ঞাকে ৷ এভাবে বিশ্বাস ও কর্মকে সংশোধন করাই হচ্ছে সরলপথ । তাই শেষে বলা হয়েছে__ “এটাই সরল পথ'। তাফসীরে মাযহারী/৩৭৮ ট ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।