Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (৩১) বলা হয়েছে-_ 'যেখানেই আমি থাকিনা কেনো, তিনি আমাকে আশিস-ভাজন করেছেন ।' একথার অর্থ__ আমি আকাশে অথবা পৃথিবীতে, যেখানেই থাকি না কেনো, সেখানেই আমি আল্লাহ্‌র প্রিয়ভাজন। হজরত ঈসার এ কথায় প্রতীয়মান হয় যে, আকাশের ফেরেশতা ও পৃথিবীর মানুষ__ সকলের জন্যেই তার উপস্থিতি কল্যাণকর । এখানে ব্যবহৃত “মুবারাকান' কথাটির মাধ্যমে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। অথবা কথাটির মাধ্যমে তার উপস্থিতি যে অত্যধিক বরকতময়, সে কথাই বলে দেয়া হয়েছে। যেমন, দোয়ার মধ্যে বলা হয়-__ আল্লাহুম্মা বারিক ফীআত্বাইক' (হে আল্লাহ্‌! তোমার দান বৃদ্ধি করো) । কিংবা “মুবারাকান' কথাটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে তার শ্রেষ্ঠতু ও মহত্বকে । ওই মহত্বের কারণেই তিনি বিবেচিত হয়েছেন অন্যদের বরকত বা কল্যাণ লাভের মাধ্যমরূপে । যেমন বলা হয়, এই উপকারটি এসেছে অমুক ব্যক্তির বরকতে । কোনো কোনো আলেম আবার বলেছেন, তিনি অন্যদেরকে উপকার পৌছান__ এ কথা বুঝাতেই এখানে ব্যবহৃত হয়েছে “মুবারাকান' ৷ মুজাহিদ বলেছেন, কথাটির মাধ্যমে এখানে বুঝানো হয়েছে, তিনি মানবতার উত্তম শিক্ষক। আতা বলেছেন, মানুষকে আল্লাহ্র এককত ও উপাসনার দিকে আহবানকারী । কেউ কেউ বলেছেন, কথাটির অর্থ হকে__ আল্লাহ্‌ আমাকে ওই সকল লোকের জন্য কল্যাণপরদায়করূপে প্রেরণ করেছেন, যারা হবে আমার অনুগত । এরপর বলা হয়েছে-__ “তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি জীবিত থাকি, ততদিন সালাত ও জাকাত আদায় করতে ও আমার মাতার প্রতি অনুগত থাকতে ।' বাগবী বলেছেন এখানে এই সন্দেহটির উদ্রেক হতে পারে যে, হজরত ঈসার নিকটে কখনোই কোনো পুঞ্ীভূত সম্পদ ছিলো না, তাহলে তাকে জাকাত আদায় করতে বলা হবে কেনো? এর উত্তরে অনেকে বলেছেন, কথাটির উদ্দেশ্য হবে এরকম-__ যদি আমার কাছে কখনো সম্পদ পুস্ত্রীভূত হয়, তখন জাকাত আদায়ের জন্য আমি নির্দেশপ্রাপ্ত। কেউ কেউ বলেন, এখানে জাকাত বলে মালের জাকাতের কথা বলা হয়নি। বলা হয়েছে অধিকতর পুণ্যকর্ম করার কথা । কেউ কেউ আবার বলেছেন, কথাটির মর্মার্থ হবে এরকম __ আল্লাহ আমাকে এই মর্মে নির্দেশ প্রদান করেছেন যে, আমি যেনো তোমাদেরকে নামাজ পাঠ করার এবং জাকাত আদায় করার কথা বলি। এর পরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “এবং তিনি আমাকে করেননি উদ্ধত ও হতভাগ্য" একথার অর্থ___ যে সকল হতভাগ্য লোক তাদের মাতা-পিতার সঙ্গে উদ্ধত আচরণ করে, আল্লাহ্‌ আমাকে সেভাবে সৃষ্টি করেননি । তাই আমি উদ্ধত যেমন নই, তেমনি নই হতভাগ্যও । তাফসীরে মাযহারী/৩৭৬ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।