Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“মাহদি' অর্থ মায়ের কোল, অথবা দোলনা । এভাবে লোকদের উদ্ধত কথার মর্মার্থ দাড়ায়_ কোনো বিবেকবান ব্যক্তি কি কখনো দোলনার বা মায়ের কোলের শিশুর সঙ্গে গুরুতৃপূর্ণ কোনো বিষয়ে বাক্যবিনিময় করতে পারে? “ফিল মাহ্‌দি' কথাটির মাধ্যমে বুঝা যায় যে, শিশুটি ছিলো কোলের অথবা দোলনার অবুঝ এক শিশু, কথা বলার যোগ্যতাই যার সৃষ্টি হয়নি। সুদ্দী বলেছেন, লোকদের কথা শুনে শিশু নবী দুর্ধীপান বন্ধ করলেন এবং তাদের দিকে তাকিয়ে কথা বলতে লাগলেন। অপর বর্ণনায় এসেছে, যখনই মহাপুণ্যবতী জনয়িত্রী তার পবিত্র পুত্রের দিকে ইশারা করলেন, তখনই তিনি দুপ্ধপান বন্ধ করে কিছুটা বামে সরে গেলেন এবং ডান হাত দিয়ে জনতার দিকে ইশারা করে কথা বলতে শুরু করলেন। এর পরের আয়াতে (৩০) বলা হয়েছে__ 'সে বললো, আমি তো আল্লাহ্‌র দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন।' লোকেরা শিশু নবীর জন্মাকে খারাপ নজরে দেখেছিলো। তাই তিনি প্রথমেই দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন__ আমি তো আল্লাহ্র দাস। অর্থাৎ আমি তো অবশ্যই আল্লাহ্র বান্দাগণের মধ্যে এক মহাসম্মানিত বান্দা । কারণ আমি কিতাবধারী এক নবী । ওহাব বলেছেন, লোকদের সঙ্গে হজরত মরিয়মের কথোপকথনের সময় সেখানে উপস্থিত হলেন হজরত জাকারিয়া । শিশু নবীর দিকে লক্ষ্য করে তিনি বললেন, তুমি যদি নির্দেশপ্রাপ্ত হয়ে থাকো, তবে তুমি নিজে নিজেই তোমার প্রমাণ উপস্থাপন করো । এরপর হজরত ঈসা কথা বলতে শুরু করলেন । তখন তার বয়স হয়েছিলো চল্লিশ দিন। মুকাতিল বলেছেন, তিনি জন্গ্রহণ করার পরক্ষণেই তার বান্দা হওয়ার কথা প্রকাশ করেছিলেন । মানুষ যেনো তাকে উপাস্য বলে স্থির না করে, তাই তিনি বলেছিলেন আমি তো আল্লাহ্‌র দাস। এখানে “আলকিতাব' অর্থ তওরাত শরীফ । হাসান এরকম বলেছেন। মাতৃজঠরে অবস্থানের সময়েই আল্লাহ্‌ তাকে তওরাতের জ্ঞান দান করেছিলেন । কিন্তু অধিকাংশ আলেম বলেন, এখানে “আল কিতাব' অর্থ ইঞ্জিল শরীফ । প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাঁকে ইঞ্জিল শরীফ দান করা হয়েছিলো । কোনো কোনো আলেম আবার বলেছেন, এখানে “তিনি আমাকে কিতাব দিয়েছেন" কথাটির অর্থ হবে আল্লাহ আমাকে কিতাব দান করবেন। আর “আমাকে নবী করেছেন' কথাটির মর্মার্থ হবে__ তিনি আমাকে নবী বানাবেন। কেউ কেউ বলেছেন, হজরত ঈসাকে তখন দেয়া হয়েছিলো লওহে মাহফুজে লিখিত সংবাদ । এমতাবস্থায় কথাটির অর্থ দাড়াকে__ লওহে মাহফুজের নির্ধারণানুসারে আমি নবী। যেমন রসুল স.কে 'আপনি কখন থেকে নবী'__ এরকম প্রশ্ন করা হলে তিনি স. বলেছিলেন, তখন থেকে, যখন বাবা আদম ছিলেন রূহ ও শরীরের মধ্যবর্তী স্থানে (অর্থাৎ যখন তাকে সৃষ্টিই করা হয়নি)। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে সা'দ ও আবু নাঈম, হজরত মায়সারা বিন সা'দ আবিল জুদআ থেকে এবং তিবরানী হজরত ইবনে আব্বাস থেকে। ু তাফসীরে মাযহারী/৩৭৫ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।