অনেক পূর্বে । আমি মদীনায় ফিরে এসে একথা রসুল স.কে জানালাম । তিনি স. নবী অথবা কোনো পুণ্যবান ব্যক্তির নামে । মুসলিম । বাগবী একথাও লিখেছেন যে, কাতাদা প্রমুখ বলেছেন, বনী ইসরাইলদের মধ্যে এক মহাপুণ্যবান ব্যক্তির নাম ছিলো হারূন। তার পরলোকগমনের পর তার জানাযায় হাজির হয়েছিলেন চব্বিশ হাজার লোক। তাদের সকলের নাম ছিলো হারন। হজরত মরিয়মও ছিলেন মহাপুণ্যবতী । তাই লোকেরা তাকে সম্বোধন করেছিলো হারূনের ভগ্মি বলে। তিনি যে হারূনের আপন বোন ছিলেন তা নয়। যেমন এক আয়াতে বলা হয়েছে___ “অপব্যয়কারীরা শয়তানের ভাই'। শয়তানের মতো স্বভাবসম্পন্ন বলেই এখানে অপব্যয়কারীদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। এতে করে একথা প্রমাণিত হয় না যে, শয়তান তাদের আপন ভাই। কাতাদা থেকে আবদ ইবনে হুমাইদ এবং আবদুর রাজ্জাকও এরকম বর্ণনা করেছেন । এরকমও হতে পারে যে, তারা পরোক্ষার্থে অথবা উপহাসচ্ছলে এরকম বলেছিলো । হজরত সাঈদ ইবনে যোবায়ের থেকে ইবনে আবী হাতেম এরকমই বর্ণনা করেছেন। আসলে আলোচ্য আয়াতে উল্লেখিত সম্পূর্ণ বাক্যই তিরক্কারমূলক। কেননা পুণ্যবানদের পুণ্যরহিত সন্তান-সন্ততিরা হয় অধিক নিন্দিত। এমনও বলা হয়েছে__ ইসরাইলীয় এক ব্যক্তি ছিলো বড়ই দুষ্ট প্রকৃতির । তার নামও ছিলো হারূন। ওই দুষ্ট লোকের বোন বলে তখন জনসমক্ষে নিন্দিত করা হয়েছিলো হজরত মরিয়মকে । এর পরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “অতঃপর মরিয়ম ইঙ্গিতে সন্তানকে দেখালো । তারা বললো, যে কোলের শিশু তার সঙ্গে আমরা কেমন করে কথা সন্তান জন্ম লাতের পক্ষে কোনো প্রমাণ ছিলো না। তাই তিনি তার দোলনার শিশুকে ইঙ্গিতে দেখিয়ে দিয়েছিলেন, যেনো ওই শিশুর অলৌকিক বচনে লোকেরা হতচকিত হয়ে আল্লাহ্র অসীম কুদরতের প্রতি ইমান আনয়ন করে। এক বর্ণনায় এসেছে, মহাপুণ্যবতী মরিয়ম যখন তার দুপ্ধপোষ্য শিশুর সঙ্গে সকলকে কথা বলার ইঙ্গিত দিলেন, তখন লোকেরা ক্রোধান্বিত হয়ে বললো, শিশুর সঙ্গে আমরা কথা বলবো কেমন করে? তুমি কি আমাদের সঙ্গে উপহাস করতে চাও? এখানে “মান কানা কথাটির “কানা' অতিরিক্তরূপে সংযোজিত। অন্যত্রও এরূপ শব্দব্যবহারের দৃষ্টান্ত রয়েছে । যেমন-__ 'হাল কুনতু ইল্লা বাশারার রসুলা ।' অথবা “কানা' শব্দটি এখানে পূর্ণতাপ্রকাশক। কিংবা স্থায়িতৃজ্ঞাপক। তাফসীরে মাযহারী/৩৭৪ টু ॥|111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।