বর্ণনায় এসেছে, ইউসুফ নাজ্জার বলেছেন, সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে হজরত মরিয়ম আশ্রয় গ্রহণ করেছিলেন একটি গুহায় । চল্লিশ দিন সেখানে অবস্থান করার পর তিনি ফিরে গিয়েছিলেন তার লোকালয়ে । পথে যেতে যেতে শিশু ঈসা তার জননীকে বলেছিলেন, শ্রদ্ধার্হ জনয়িত্রী আমার! একটি সুসংবাদ শ্রবণ করো । আমি আল্লাহ্র বান্দা ও মসীহ্। হজরত মরিয়মের জনপদের লোকেরা ছিলো ধর্মভীরু । তারা তাপসী হিসেবে হজরত মরিয়মকেও শ্রদ্ধা করতো খুব। তাই তার কোলে সন্তান দেখে তারা মর্মাহত হলো এবং কেঁদেই ফেললো । এরপর বলা হয়েছে__ “তারা বললো, হে মরিয়ম! তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছো।' “ফার্ইউল জালদি' অর্থ চামড়া চিরে ফেলা । কবি সাহাবী হজরত হাস্সান বলেছিলেন 'লাআফরিইয়ান্নাহুম' (আমি অবশ্যই তার চামড়া খুলে ফেলবো)। অর্থাৎ কঠিন নিন্দা ও বিদ্রুপ করবো । কোরআন মজীদের অনেক স্থানে “ইফতারা' শব্দটি মিথ্যাচার, শিরিক ও জুলুম অর্থে ব্যবহৃত হয়েছে । যেমন___ ১. “ওয়ামান আজলামু মিম মানিফ্তারা আলাল্লহিল কাজিবা' (আল্লাহ্ সম্পর্কে যে মিথ্যা বলে, তার চেয়ে অধিক অত্যাচারী আর কে)। ২. “ওয়া মাইউশরিক বিল্লাহি ফাকাদিফৃতারা ইছমান আজীমা' (যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে অন্য কাউকে শরীক করে, সে খুব বড় পাপাচারী)। মানুষ যখন সদুপদেশ গ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলে এবং হয়ে ওঠে আনুগত্য বিমুখ, তখনই তার দ্বারা সংঘটিত হয় শিরিক। তাই এখানে বলা হয়েছে “ইফতারা'। কোনো কোনো আলেম এখানকার “ফারিয়্যা' শব্দটির অর্থ করেছেন বড়ই আশ্চর্যজনক । যেমন রসুল স. হজরত ওমর সম্পর্কে একবার বলেছিলেন__ “ফালাম আরা আবব্বারিয়্যা ইয়াফরী ফিরাইয়্যা' (আমি ওমরের মতো আশ্চর্যজনক আমলকারী কোনো ব্যক্তিকে দেখিনি)। পরের আয়াতে (২৮) বলা হয়েছে__ “হে হারূন-ভগ্নি। তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলো না এবং তোমার মাতাও ছিলো না ব্যভিচারিণী।' হজরত মরিয়ম ছিলেন হজরত মুসার ভ্রাতা হজরত হারূনের বংশস্ুতা। তাই এখানে তাকে সম্বোধন করা হয়েছে 'হারূনের ভগ্নি' বলে। যেমন তামীম গোত্রভৃতদেরকে বলা হয় তামীমের ভাই। ইবনে আবী হাতেম এই ব্যাখ্যাটিকে আলী বীন আবী তালহার সঙ্গে সম্পর্কিত করেছেন। কালাবী বলেছেন, হজরত মরিয়মের এক সতভাইয়ের নাম ছিলো হারন। তিনি ছিলেন পুণ্যবান ও ধর্মপ্রাণ । বাগবী লিখেছেন, হজরত মুগীরা ইবনে শো"বা বর্ণনা করেছেন, একবার আমি গেলাম নাজরানে । সেখানকার লোকেরা আমাকে দেখে বললো, তোমরা কোরআনে পড়ো “হে হারূন-ভগ্রি!' অথচ হজরত হারূনের জামানা ছিলো হজরত ঈসার জামানার |, 2|10018,00 আমীরে যাহার (৩৭০
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।