শেষোক্ত আয়াতে (২৬) বলা হয়েছে-_ “সুতরাং আহার করো, পান করো ও চক্ষু জুড়াও।' একথার অর্থ__ হে মহাপুণ্যবতী মরিয়ম! তোমার পানাহারের আয়োজন করা হলো আমার প্রত্যক্ষ তন্বাবধানে। সুতরাং বৃক্ষ থেকে পতিত খেজুর এবং প্রবহমান ঝর্ণার পানি পান করে তুমি পরিতৃপ্ত হও। আর এই নয়নাভিরাম দৃশ্য দেখে চোখ জুড়াও। পরিত্যাগ করো বিষগ্রতা। এখানকার “ক্ররি' (জুড়াও) শব্দটি এসেছে “কৃরার' থেকে । মনোরম দৃশ্য চোখকে করে পরিতৃপ্ত। এমতাবস্থায় দৃষ্টি অন্যদিকে আকৃষ্ট হয়ই না। তাই বলা হয়__কাররল্লহু আইনাকা' (আল্লাহ্ তোমার দৃষ্টিকে পরিচ্ছন্ন রাখুন)। “ক্ররল্লাহু ফুআদাকা' (আল্লাহ তোমার অন্তরকে অনিন্দিত রাখুন, যেনো তা অন্যদিকে আকৃষ্ট না হয়)। এভাবেই এখানকার “আব্বাররল্পহু আইনাহু' কথাটির অর্থ দাড়িয়েছে__ চক্ষু জুড়াও। অথবা এখানকার 'ক্ররা' শব্দটি পরিগঠিত হয়েছে বুর্রাতন্ থেকে। উল্লেখ্য যে, আনন্দাশ্র চোখকে শীতল করে। কারণ তা শীতল ও শাস্তিদায়ক। আর বেদনাশ্রু হয় তণ্ত। তাই প্রিয়জনকে বলা হয় “কুররতুল আ'ইনি' (চোখের শাস্তি)। আর দুঃখ বিপদজনিত অশ্রুপাতকে বলে “সানাখাতুল আইনি" । এরপর বলা হয়েছে___ “মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখ, তখন বোলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতাবলম্বনের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করবো না।' এখানে “সওমান' শব্দটির ধাতুগত অর্থ পানাহার থেকে বিরত থাকা । এখানে মর্মার্থ হবে বাক্যালাপ থেকে বিরত থাকা । তাই শব্দটির অর্থ হবে মৌনতাবলম্বনের মানত । সুদ্দী বলেছেন, এরকম মানত বনী ইসরাইলদের মধ্যে প্রচলিত ছিলো । এরকম মানত করলে তারা রোজাদারের মতো সারাদিন পানাহার করতো না,আবার কারো সঙ্গে কথাবার্তাও বলতো না। কোনো কোনো আলেম বলেছেন, আল্লাহপাক হজরত মরিয়মকে বাক্যালাপ করতে বলেছিলেন ইশারায় । কারণ মুখের কথায় সৃষ্টি হয় বিতপ্তার। তাছাড়া এভাবে শিশু ঈসাকে কথা বলার সুযোগ দেয়াও ছিলো একটি উদ্দেশ্য । বলা বাহুল্য, তখন লোকজনের কথার জবাব দিয়েছিলেন শিশু ঈসা স্বয়ং। কোনো কোনো আলেম আবার বলেছেন, আলোচ্য উক্তিটি মুখে উচ্চারণের অনুমতি তাকে দেয়া হয়েছিলো আল্লাহ্র পক্ষ থেকে । তারপর দেয়া হয়েছিলো মৌনতাবলম্বনের নির্দেশ । এক বর্ণনায় এসেছে মৌনতাবলম্বনের সময় হজরত মরিয়ম ফেরেশতার সঙ্গে কথা বলতেন, মানুষের সঙ্গে বলতেন না। টু তাফসীরে মাযহারী/৩৭১ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।