এরপর বলা হয়েছে__ 'তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন ।" “সারিয়্যা' অর্থ ছোট জলাধার বা নালা । তিবরানী তার “মুয়াজ্জামে সগীর' পুস্তকে সুপরিণত সূত্রে হজরত বারা বিন আজীব থেকে এরকমই বর্ণনা করেছেন। তিবরানী আবার একথাও বলেছেন যে, আবু ইসহাকের বর্ণনা থেকে আবু সানান ব্যতীত অন্য কেউ এর সূত্রপরম্পরাকে সুপরিণত বলেননি । ইবনে আখ্যা দিয়ে । হজরত বারা থেকে এই হাদিসটিকে বিপর্যস্ত সূত্রবিশিষ্ট বলে বোখারীও মন্তব্য করেছেন। কারণ এর প্রথম দিককার এক বর্ণনাকারী অপরিচিত। আর আবদুর রাজ্জাক, ইবনে জারীর ও ইবনে মারদুবিয়া তাদের আপনাপন তাফসীরে এই বর্ণনাটি বলেছেন অপরিণত । হাকেমও তার মুসতাদরাকে বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন এবং মুসলিমের শর্তানুসারে একে আখ্যা দিয়েছেন বিশুদ্ধ সৃত্রবিশিষ্ট বলে । হজরত ইবনে ওমর থেকে তিবরানী ও “হুলিয়া' রচয়িতা আবু নাঈম লিখেছেন আল্লাহ তখন সেখানে প্রবাহিত করে দিলেন একটি ঝর্ণা, যাতে হজরত ঈসার জননী সেই ঝর্ণার পানি দিয়ে তার পিপাসা নিবৃত্ত করতে পারেন। এই বর্ণনার মধ্যে আইয়ুব বিন নাহিক নামের এক অনুপযুক্ত বর্ণনাকারী রয়েছেন। তাকে অনুপযুক্ত বলে চিহিত করেছেন আবু জারআ ও ইবনে আবী হাতেম। কোনো কোনো আলেম এখানকার 'তাহতাকি' কথাটির অর্থ করেছেন তোমার নির্দেশে । অর্থাৎ ওই ঝর্ণাটিকে করে দেয়া হলো তোমার নির্দেশের অধীন। তোমার নির্দেশেই বর্ণাটি হবে কখনো প্রবহমান, কখনো রুদ্ধ। হজরত ইবনে আব্বাস বলেছেন, নহর বা ঝর্ণাটি প্রবাহিত হয়েছিলো হজরত জিবরাইল অথবা সদ্যজাত হজরত ঈসার চরণাঘাতে । এরকমও বর্ণিত হয়েছে যে, সেখানে আগে থেকেই ছিলো একটি মৃত ঝর্ণা। হজরত মরিয়মের কারণে সেই মৃত নহরটিকেই আল্লাহ্ জলবতী করে দিয়েছিলেন । আর সেখানকার বৃক্ষটিকে করে দিয়েছিলেন সবুজ ও ফলবান। কোনো কোনো আলেম বলেছেন, “সারিয়্যা' অর্থ অধিনায়ক। শব্দটি সংকলিত হয়েছে “সারূ' থেকে । শব্দটির দ্বারা এখানে বুঝানো হয়েছে মানুষের মহান অধিনায়ক হজরত ঈসাকে । হাসান বসরী বলেছেন, আল্লাহ্র শপথ! হজরত ঈসা অবশ্যই ছিলেন মানব-সর্দার, মহিমময় নৃনায়ক। এর পরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “তুমি তোমার দিকে খর্জুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, ওই কা তোমাকে সুপর্ক তাজা খেজুর দান করবে ।' এখানে “হুজ্জী ইলাইকি' অর্থ নাড়া দাও, ঝাকি দাও বা দোলা দাও । 'বিজিজ্ই' (তোমার দিকে) শব্দটির “বা' অক্ষরটি এখানে অতিরিক্তরূপে সংযোজিত । আর 'রুত্বাবান জ্বানিয়্যা' অর্থ সুপক্ক তাজা খেজুর । উল্লেখ্য যে, আল্লাহ্র আলোচ্য নির্দেশ পেয়ে হজরত মরিয়ম শুকনো খেজুর গাছটি ধরে নাড়া দিয়েছিলেন এবং তৎক্ষণাৎ গাছটি হয়ে গিয়েছিলো সবুজ পত্রপল্লববিশিষ্ট ও ফলবান । আর তাজা ও পাকা খেজুর ঝরে পড়েছিলো তার আহার্যরূপে । তাফসীরে ৩৭০ ্ মবষী/ও০. |||||॥ 8100118,00
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।