Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

দেখো তার কাপড়ের একাংশ ৷ লোকেরা তখন একটি করাত এনে আড়াআড়িভাবে গাছটিকে চিরে ফেললো । গাছের সঙ্গে হজরত শা*ইয়ার পবিত্র শরীরও হয়ে গেলো ছ্বিখগ্তিত। এরপর আল্লাহতায়ালা বনী ইসরাইলদের বাদশাহ বানালেন নাশিয়া বিন আমওয়াসকে । আর নবুয়ত দান করলেন আরখিয়া বিন হালাকিয়াকে। তিনি ছিলেন হজরত হারুন বিন ইমরানের বংশধর । ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, তার উপাধি ছিলো খিজির । আর নাম ছিলো আরমিয়া। একবার তিনি একস্থানে শুকনো ঘাসের উপরে বসেছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে উঠতেই দেখা গেলো শুঙ্বতৃণ পরিণত হয়েছে সবুজ তৃণশয্যায়। তখন থেকে লোকসমক্ষে তিনি খিজির নামে খ্যাত হয়েছিলেন। নবী আরমিয়াকে দেয়া হলো বাদশাহ নাশিয়ার পথ প্রদর্শনের দায়িতৃ । কিছুকাল পরে আল্লাহতায়ালা তার প্রিয় নবীকে প্রত্যাদেশ করলেন, হে আরমিয়া। বনী ইসরাইল জনতা ত্রষ্টতার চরমে পৌছেছে । আমার নির্দেশ ও নিষেধাজ্ঞার পরোয়াই তারা করে না। তুমি তাদেরকে পথপ্রদর্শন করো। তাদেরকে প্রদত্ত আমার অনুগ্রহরাজির কথা স্মরণ করিয়ে দাও । স্মরণ করিয়ে দাও আমার নির্দেশ ও নিষেধাজ্ঞাসমূহ ৷ নবী আরমিয়া বললেন, হে আমার প্রভুপালক! তারা তো সংখ্যাগুরু । আর আমি একা । তারা শক্তিমান। আর আমি শক্তিহীন, নিঃসঙ্গ। সুতরাং তুমি আমাকে সাহায্য করো। আমি জানি তোমার সাহায্য ব্যতিরেকে আমি দীন, হীন, দুর্বল । আল্লাহতায়ালা বললেন, হে আরমিয়া! তুমি কি জানোনা যে, সকল হৃদয় ও রসনা আমার কর্তৃত্বাধীন। আমার অভিপ্রায়ানুসারে আপতিত হয় সকলের হৃদয় । আমি তো তোমার সার্বক্ষণিক সঙ্গী । সুতরাং তুমি চিন্তিত কেনো? যাও, এবার কর্তব্যকর্মের দিকে ধাবিত হও। হজরত আরমিয়া জনসমাবেশে বক্তৃতা দিতে দীড়ালেন। কিন্তু কী বলবেন, কিছু ভেবে পেলেন না। সহসা তার হৃদয়ে প্রক্ষিপ্ত হলো একটি প্রত্যাদেশিত ভাষণ । সে ভাষণ উঠে এলো রসনায় । সুন্দর, সুললিত ও হৃদয়স্পশী ভাষায় তিনি সদুপদেশ দিতে শুরু করলেন। বললেন আল্লাহ্র আনুগত্যের কথা । অবাধ্যতার কথা । আনুগত্যের পুরস্কার ও অবাধ্যতার শাস্তির কথা । সবশেষে আধ্যাত্মিক ঘোরের মধ্যে সরাসরি আল্লাহ্‌র জবানীতে বলে উঠলেন, আমার সম্মানের শপথ! আমি বনী ইসরাইলের বিপর্যয়কে প্রবল করে দিবো। তাদের কোনো বিজ্ঞজনই তখন আর পরিত্রাণের পথ খুঁজে পাবে না। একজন নিষ্ঠুর ও নির্দয় রাজাকে আমি তাদের উপরে বিজয়ী করে দিবো । আর নির্মম আক্রমণের শংকায় আমি শংকাচ্ছাদিত করবো বনী ইসরাইলদেরকে। ইয়াফেছ গোত্রের জনপদ থেকে আগমন করবে তারা ॥ তাফসীরে ৭ || 2|100118.007 রমিত

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।