বাগবী লিখেছেন, “নাসউন' অর্থ নিক্ষেপিত, পরিত্যক্ত, তুচ্ছ হওয়ার কারণে অনুল্পেখ্য । আর “মানসিয়্যান' অর্থ স্মৃতিচ্যুত বা স্মৃতিপট থেকে বিলুপ্ত । কাতাদা বলেছেন, “নাসইয়ান' অর্থ আলোচনার অযোগ্য ও অজ্ঞতা । ইকরামা, জুহাক ও মুজাহিদ বলেছেন, মৃত বস্তু যা ফেলে দেয়া হয়েছে তাই 'নাস্ইয়ান' । কোনো কোনো আলেম বলেছেন, এখানকার 'কুনতু নাসইয়ান' কথাটির অর্থ হবে__ আমি যদি জন্মগ্রহণই না করতাম। একটি প্রশ্নঃ মৃত্যুকামনা নিষিদ্ধ। ইতোপূর্বে সুরা বাকারার তাফসীরে এ সম্পর্কে বিশদভাবে আলোচনাও করা হয়েছে। তাহলে হজরত মরিয়ম এভাবে মৃত্যুকামনা করেছিলেন কেনো? উত্তরঃ বনী ইসরাইলদের শরিয়তে মৃত্যু কামনা নিষিদ্ধ হয়েছিলো অনেক পরে। আর আলোচ্য ঘটনাটি ঘটেছিলো সেই নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার অনেক পূর্বে। অথবা চরম লজ্জার চাপে পিষ্ট হয়ে অসহনীয় মুহূর্তে তার মুখ থেকে অকস্মাৎ বের হয়ে এসেছিলো “আমি যদি মরে যেতাম' কথাটি । কিংবা হজরত মরিয়ম তখন স্বীয় ধর্মাদর্শের অধঃপতনের চিন্তায় চঞ্চল হয়ে পড়েছিলেন ধর্ম রক্ষার্থেই তিনি উচ্চারণ করেছিলেন ঈদৃশ বচন। লজ্জা ও অপমান থেকে রক্ষা পেতে মানুষ প্রায়শই ছলনা অথবা মিথ্যার আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। ফলে সে হয়ে পড়ে পাপী । ওই পাপ বা ফেত্না থেকে আত্মরক্ষার কারণেই হজরত মরিয়ম হয়তো তখন মৃত্যু কামনা করে থাকবেন । এরকম সঙ্গীন পরিস্থিতিতে মৃত্যু কামনা সিদ্ধ। সুরা বাকারার তাফসীরে আমি এ কথাটিও লিখে দিয়েছি 1 যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। এর পরের আয়াতে (২৪) বলা হয়েছে__- “ফেরেশতা তার নিম্ন পারব থেকে আহ্বান করে তাকে বললো, তুমি দুঃখ কোরো না।' হজরত ইবনে আব্বাস, কাতাদা, জুহাক ও সুদ্দী বলেছেন, হজরত মরিয়ম তখন ছিলেন একটি টিলার উপরিভাগের দিকে । আর হজরত জিবরাইল আবির্ভূত হয়েছিলেন টিলাটির পাদদেশে, নিম্নভমির দিকে । তাই এখানে বলা হয়েছে 'ফেরেশতা তার নিম্ন পার্শ্ব থেকে আহ্বান করে তাকে বললো" । সকল অবস্থায় এখানকার “তাহ্তিহা' কথাটির “হা" সর্বনামটি সম্পৃক্ত হবে হজরত মরিয়মের সঙ্গে। কিন্ত কেউ কেউ বলেছেন, এখানে সর্বনামটির সম্পৃক্তি ঘটেছে 'নাখলাহ্' (খর্জুর বৃক্ষ) এর সঙ্গে। মুজাহিদ এবং হাসান বলেছেন, হজরত ঈসা যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন হজরত জিবরাইল বলেছিলেন, "দুঃখ কোরো না' । “আল্লা তাহজানি' অর্থ দুঃখ কোরো না। অর্থাৎ সঙ্গে পানাহার না থাকার জন্য এবং লোকলজ্জার ভয়ে দুঃখ বোধ কোরো না। তাফসীরে মাযহারী/৩৬৯ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।