Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“মাখাদু' (প্রসব-বেদনা) শব্দটি এখানে ধাতুমূল। বক্তব্যকে পূর্ণ করার জন্য শব্দটিকে অন্য শব্দের সঙ্গে মিলিয়ে প্রকাশ করা হয়। যেমন___ “মাখাদ্বতিল মারআ'তু' (মহিলার পেট থেকে বাচ্চাটি বের হওয়ার জন্য নড়াচড়া করলো)। “মাখাছু' শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে পরোক্ষার্থে। অর্থাৎ প্রসব বেদনার কারণেই তিনি উপস্থিত হলেন দূরের নির্জনে একটি শুকনো খেজুর গাছের আড়ালে । “জিজইন নাখলাতে' অর্থ শাখাহীন গাছের ছায়ায় বা আড়ালে । আবু রওকের বর্ণনায় এসেছে, ইবনে আবী হাতেম বলেছেন, হজরত মরিয়ম এমন একটি খেজুর গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন, যা ছিলো পত্র-পল্লবহীন, বিশু্ক। বায়যাবী লিখেছেন, ওই বিশুষ্ক বৃক্ষের নিকটে যাওয়ার অনুপ্রেরণা আল্লাহ্‌ই তার হৃদয়ে ঢেলে দিয়েছিলেন। ওই শুকনো খেজুর গাছ থেকে তাজা ও পাকা খেজুর বের করার অলৌকিক ঘটনার মাধ্যমে হজরত মরিয়মের ভয়-ভীতি- আশংকা দূর করাই ছিলো আল্লাহতায়ালার ইচ্ছা । আর রমণীকুলের জন্য খেজুর একটি আকর্ষণীয় আহার্যও বটে। এরপর বলা হয়েছে___ 'সে বললো, হায়, এর পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম।' লোকলজ্জার ভয়ে হজরত মরিয়ম এভাবে তখন মৃত্যু কামনা করেছিলেন। “নিসইয়ান' অর্থ সর্বপ্রকার বিস্মৃতি__ ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, স্মৃতি দৌর্বল্জনিত অথবা আলস্যজাত। ইচ্ছাকৃত ভূল নিন্দার্হ। তাই আল্লাহ্‌ বলেছেন-__ “তবে শাস্তি আস্বাদন করো, কারণ অদ্যকার এই সাক্ষাতকারের কথা তোমরা ভুলে গিয়েছিলে' (সুরা সেজদা)। অনিচ্ছাকৃত ভুল ক্ষমার । তাই রসুল স. বলেছেন, আমার উম্মতের অনিচ্ছাকৃত বিস্মৃতিকে ক্ষমা করে দেয়া হয়েছে। আবার ভুলের সম্পর্ক যদি আল্লাহ্‌র সঙ্গে করা হয়, তবে তার অর্থ হবে পরিত্যাগ করা বা ছেড়ে দেয়া। যেমন আল্লাহ্‌ বলেছেন___ 'নাসুল্পহা ফানাসিয়াহুম'€( তারা আল্লাহ্‌কে ভুলে গিয়েছে, তাই আল্লাহ্‌ও তাদেরকে পরিত্যাগ করেছেন)। আরবী পরিভাষানুসারে 'নাসিউন' অর্থ বিস্মৃত বস্তু । যেমন 'নিকৃদ্বন' বলা হয় ওই বস্তুকে যা ভেঙে ফেলা হয়েছে। 'নিসইউন' এর প্রচলিত অর্থ__ ভ্রক্ষেপ অথবা মনোযোগের অযোগ্য কোনো কিছু । শব্দটির প্রথম অক্ষর 'নূন' যবর সহযোগে পড়লেও শব্দটির কোনো অর্থান্তর ঘটে না। যেমন “উইত্রুন “ওয়াত্রুন' এবং “হিবৃসুন' “হাব্সুন' । কেউ কেউ বলেছেন, শব্দটিকে পড়তে হবে যবর সহযোগে । তাহলে তা হবে ধাতুগত কর্মকারকের অর্থ প্রকাশক । আলোচ্য আয়াতে 'নিসইউন' বা “নাসিউন' এর মর্মার্থ হবে ধাতুগত অর্থে । তবে প্রচলিত অর্থ গ্রহণের সুযোগ ও সম্ভাবনা ছিলো । তাই এখানে শবটিকে প্রকাশ করা হয়েছে “মানসিয়্যান' রূপে । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ লোকের স্মৃতি থেকে যদি সম্পূর্ণ বিলুপ্ত হতাম। তাফসীরে মাযহারী/৩৬৮ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।