Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

0 “সুতরাং, আহার কর, পান কর ও চক্ষু জুড়াও। মানুষের মধ্যে কাহাকেও যদি তুমি দেখ তখন বলিও, “আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতাবলম্বনের মানত করিয়াছি । সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সহিত বাক্যালাপ করিব না।' প্রথমে বলা হয়েছে__ “অতঃপর সে গর্ভে সম্তান ধারণ করলো ও তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলো ।' আলোচ্য বক্তব্যটি একটি উহ্য ক্রিয়ার সঙ্গে যুক্ত। ওই উহ্য ক্রিয়াসহ বক্তব্যটির মর্মার্থ দাড়াবে-_ হজরত জিবরাইলের কথায় হজরত মরিয়মের হৃদয় প্রশান্ত হলো। হজরত জিবরাইল ফুৎকার দিলেন তার পরিধেয় বস্ত্রের ক্বন্ধদেশ সংলগ্ন অংশে । কেউ কেউ বলেছেন, তিনি ফুৎকার দিয়েছিলেন হজরত মরিয়মের জামার হাতে । কেউ কেউ আবার বলেছেন, তিনি ফু্কার দিয়েছিলেন তার মুখে । কারো কারো মত হচ্ছে, হজরত জিবরাইল ফুৎকার দিয়েছিলেন দূর থেকে। প্রকৃত কথা হচ্ছে, যেভাবেই ফুৎকার দেয়া হোক না কেনো, ওই ফুৎকারের ফলেই হজরত মরিয়ম গর্ভবতী হলেন এবং ওই অবস্থায় সকলের অগোচরে চলে গেলেন দূরের এক নির্জন জায়গায় । হজরত ইবনে আব্বাস বলেছেন, মানুষের অপবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন বাইতুল মাকদিসের সীমানার বাইরের এক উপত্যকায়। বাগবী বলেন, তার গর্ভধারণের সময় সম্পর্কে আলেমগণের মধ্যে মতপৃথকতা রয়েছে। হজরত ইবনে আব্বাস বলেছেন, গর্ভধারণ ও সন্তান জন্মদানের ঘটনা ঘটেছিলো এক ঘন্টার মধ্যে। কেউ কেউ বলেছেন, সাধারণ নিয়মে নয় মাস মাতৃ-উদরে অবস্থান করার পরে ভূমিষ্ঠ হয়েছিলেন হজরত ঈসা । কেউ কেউ বলেছেন আট মাসের কথা । আবার কেউ কেউ বলেছেন ছয় মাস। মুকাতিল বিন সুলায়মান বলেছেন, তিনি গর্ভবতী হয়েছেন এক ঘন্টার মধ্যে। ঘন্টায় সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর ভূমিষ্ঠ হয়েছিলেন হজরত ঈসা। ওই সময়ে হজরত মরিয়মের বয়স হয়েছিলো দশ বছর এবং গর্ভবতী হওয়ার পূর্বে তিনি খাতুগ্রস্ত হয়েছিলেন মাত্র দুইবার । পরের আয়াতে (২৩) বলা হয়েছে__ 'প্রসব-বেদনা তাকে এক খর্জুর বৃক্ষ তলে আশ্রয় নিতে বাধ্য করলো ।' এখানে “আজাআ' শব্দটি বাবে ইফ্য়ালের রীতিতে অতীতকালবোধক । মূল শব্দ “জাআ'। এর সঙ্গে 'হামযা' অক্ষরটি সংযোজন করে শব্দটিকে বানানো হয়েছে তিন অক্ষরবিশিষ্ট সকর্মক ক্রিয়া। কিন্তু শব্দটির অর্থ এখানে কেবল আশ্রয় গ্রহণ করা নয়, আশ্রয় গ্রহণ করতে বাধ্য হওয়া। টু তাকসীরে মাযহারী/৩৬৭ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।