পরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “মরিয়ম বললো, তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার নিকট থেকে দয়াময়ের শরণ গ্রহণ করছি ।' একথার অর্থ_ হজরত মরিয়ম বললেন, হে অচেনা আগন্তুক! আল্লাহকে ভয় করো। আল্লাহ্ভীরু যদি হও, তবে আর অগ্রসর হয়ো না। আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহ্র শরণ যাচ্ঞা করি। হজরত মরিয়ম যখন হজরত জিবরাইলকে তার দিকে আগমনোদ্যত দেখলেন, তখন তাকে মানব মনে করেই একথা বলেছিলেন । এরকমও অর্থ হতে পারে যে__ তুমি আল্লাহ্তীরু হও আর না হও, সর্বাবস্থায় আমি তোমার আগমন থেকে আল্লাহ্র নিকটে পরিত্রাণ প্রার্থনা করি। এরকম হওয়াও সম্ভব যে, এখানকার “ইন্' অব্যয়টি যদি শর্তসাপেক্ষ হয় তবে সে ক্ষেত্রে তার পরিণতিকে মনে করতে হবে উহ্য।। যদি তাই হয়, তবে বক্তব্যটি দাড়াবে নিরিহ এজি রজি রিবা । এর পরের আয়াতে (১৯) বলা হয়েছে__ 'সে বললো, আমি তো কেবল তোমার প্রতিপালক-প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য ।" একথার অর্থ__ হজরত জিবরাইল বললেন, হে পবিত্রা রমণী! আমি মানুষ নই; ফেরেশতা । আপনাকে একটি পবিত্র পুত্র দান করবার জন্য আল্লাহ্ আমাকে প্রেরণ করেছেন । সুতরাং আপনি আমাকে ভয় পাবেন না। এখানে “যাকিয়্যা' অর্থ পবিত্র, নিষ্পাপ, কল্যাণময়। অর্থাৎ যার প্রতিটি শ্বাস-প্রশ্বাস ধ্বনিত হয় শুভ প্রচেষ্টার দিকে, নিরবচ্ছিন্ন কল্যাণ যাত্রার দিকে । এদিকে লক্ষ্য রেখে সুফী সম্প্রদায় বলেন, যে ব্যক্তির দুই দিন এক রকম (পরের দিন আগের দিন অপেক্ষা উন্নত নয়) সে ক্ষতিগ্রস্ত । এর পরের আয়াতে (২০)বলা হয়েছে___ “মরিয়ম বললো, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি ও আমি ব্যভিচারিণীও নই?" এখানে “ইয়ামসাসনী' “মাস'(স্পর্শ) শব্দটি ব্যবহৃত হয় বিবাহিত স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে । ব্যভিচারের ক্ষেত্রে 'মাস' শব্দটি ব্যবহৃত হয় না। বরং ব্যবহৃত হয় অশ্লীলকর্মে। একথাটি তাই পৃথকভাবে প্রকাশ করা হয়েছে এভাবে_ আমি ব্যভিচারিণীও নই। এভাবে হজরত মরিয়মের উদ্ধৃত বক্তব্যটির মর্মার্থ দীাড়িয়েছে___ বিবাহের মাধ্যমে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি । ব্যতিচারের সঙ্গেও আমি সম্পূর্ণরূপে সম্পর্কচ্যুতা। সুতরাং হে আল্লাহ্ প্রেরিত দূত! আমি জননী হবো কীভাবে । শেষোক্ত আয়াতে (২১) বলা হয়েছে__ 'সে বললো, এরকমই হবে । তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজ সাধ্য ।' একথার অর্থ__ হজরত জিবরাইল বললেন, হে সৌভাগ্যশালিনী! এরকম করাই আল্লাহ্র অভিপ্রায় । পুরুষের সঙ্গ ব্যতিরেকেই আল্লাহ্ আপনাকে এক পবিত্র পুত্রের জননী করতে চান। আল্লাহ্ একথাও বলেছেন, এরকম করা আমার জন্য অত্যন্ত সহজ । তাফসীরে সাযহারী/৩৬৫ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।