Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে___ 'বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মরিয়মের কথা, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে একস্থানে আশ্রয় নিলো।' এখানে “আলকিতাব' (এই কিতাব) অর্থ আল কোরআন । আর “মারয়াম' কথাটির দ্বারা এখানে শুরু করা হয়েছে হজরত ঈসার পবিত্রা জননী হজরত মরিয়মের কাহিনী । “ইজিন্তাবাজাত' অর্থ পৃথক হয়ে গিয়েছিলেন, দূরে গিয়েছিলেন । 'নাব্জুন' অর্থ নিক্ষেপ করা। অর্থাৎ নিক্ষেপিত বস্তুর দূরে গমন করা ছাড়া কোনো উপায় থাকে না। এমতো ব্যাখ্যার আলোকে এখানকার “ইন্তাবাজাত' কথাটির অর্থ দীড়ায়__ হজরত মরিয়ম তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে গেলেন। “মাকানা শারকি়্যা' অর্থ আশ্রয় নিলেন জনপদের পূর্বদিকের একস্থানে। এভাবে সম্পূর্ণ বাক্যটির অর্থ দীঁড়ায়__ অবস্থা এমন অসহনীয় হয়ে উঠলো যে, হজরত মরিয়ম তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে গেলেন এবং আশ্রয় গ্রহণ করলেন পূর্ব দিকের এক নিরালা স্থানে। তখন ছিলো শীতকাল । তাই তিনি তখন পূর্ব দিকে পতিত সকালের রোদে চুল আঁচড়াতে বসেছিলেন। কোনো কোনো বিদ্বজ্জন বলেছেন, খতুবতী অবস্থা থেকে পবিত্র হওয়ার গোসল সমাপনের জন্য তিনি তখন তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে কোনো এক নির্জনস্থানে গমন করেছিলেন। কারো কারো ধারণা, তিনি এভাবে পূর্বদিকের একস্থানে উপস্থিত হয়েছিলেন একাগ্রচিত্ত উপাসনা সম্পাদনার্থে। হাসান বলেছেন, এ কারণে খৃষ্টানেরা পূর্বদিকে মুখ করে ইবাদত করে। পরের আয়াতে (১৭) বলা হয়েছে___ “অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করবার জন্য সে পর্দা করলো।' হজরত ইবনে আব্বাস এখানকার “হিজাবা' শব্দটির অর্থ করেছেন পর্দা। কেউ কেউ বলেছেন, দেয়ালের আড়াল । থাকতেন মসজিদের এক প্রকোষ্ঠে। খতুত্রাবকালে তিনি সেখান থেকে বের হয়ে আশ্রয় গ্রহণ করতেন তার খালার গৃহে। খতুবতী অবস্থা থেকে পবিত্র হওয়ার পর পুনরায় চলে যেতেন মসজিদে । একদিন একান্ত নির্জনে গোসল করার সময় বাবরী চুল বিশিষ্ট মধ্যমদেহী এক যুবকের বেশে সেখানে হাজির হলেন হজরত জিবরাইল। সে কথাই পরবর্তী বাক্যে বলা হয়েছে এভাকে__ “অতঃপর আমি তার নিকট আমার বূহ্‌কে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলো ।' এখানে “রূহ' অর্থ হজরত জিবরাইল । “আমার রূহ' বলে এখানে আল্লাহ্তায়ালা তাকে সম্মানিত করেছেন। এরকম সম্বন্ধ সম্মান অথবা অসম্মানের কারণ হয়। যেমন “বাদশার ছেলে" সম্মানার্হ, 'নাপিতের ছেলে" ঘৃণার্থ। 'সবিয়্যা' অর্থ পূর্ণ মানবাকৃতিকে, পূর্ণাঙ্গ যুবকের আকারে । কোনো কোনো আলেম বলেছেন, এখানে রূহ দ্বারা বুঝানো হয়েছে হজরত ঈসা রূহুল্লাহ্‌কে, যিনি মানবাকৃতিতে এসেছিলেন কিন্তু প্রথমোক্ত তাফসীরটিই অধিকতর বিশুদ্ধ । তাফসীরে মাযহারী/৩৬৪ - ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।