Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এখানে জন্ম, মৃত্যু ও পুনরুথান__ এই তিনটির সঙ্গে উহ্য রয়েছে একটি ক্রিয়ার আধার, যার সাথে সম্বন্ধযুক্ত হয়েছে “আলাইহি' শব্দটি । একটি সন্দেহঃ কুফাবাসী আলেমগণ বলেন, “জরফে মুসতাকার' সম্পর্কিত হয় বিশেষণবাচক শব্দরূপের সঙ্গে। যেমন, মুসতাকাররুন আলাইহি অথবা হাসিলুন আলাইহি। কিন্তু বসরাবাসী আলেমগণ বলেন, জরফে মুসতাকারের সম্পর্ক ঘটে উহ্য ক্রিয়াবাচক শব্দরূপের সঙ্গে । যেমন-__ 'ইসতাক্াররা আলাইহি" অথবা “হাসালা আলাইহি" । এখন অতীতকালবোধক শব্দরপের সঙ্গে যদি “ইয়াওমা' কথাটি সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাহলে তার জন্মের সঙ্গে ওই মর্মার্থ হবে যথাযথ । অর্থাৎ জন্মের সময় তিনি আল্লাহ্‌র পক্ষ থেকে লাভ করেছিলেন পূর্ণ নিরাপত্তা । কিন্তু মৃত্যু ও পুনরুথানের বিষয় দু'টো এখানে উল্লেখিত হয়েছে ভবিষ্যতকালবাচক শব্দরূপে । সুতরাং অতীতকালবোধক ও ভবিষ্যতকালবোধক শব্দরূপগুলোকে এখানে কীভাবে “আলাইহি' কথাটির মাধ্যমে যুক্ত করা যেতে পারে? কুফাবাসী আলেমদের কথা মেনে নিলে বলতে হয়, এখানকার উহ্য বিশেষণবাচক শব্দরূপটি ব্যবহৃত হয়েছে বর্তমানকালের অর্থে । যদি তাই হয়, “মুসতাকার আলাইহি'র সম্পর্ক শুদ্ধ হবে মৃত্যু ও পুনরূথানের বেলায়। কিন্তু জন্মের সঙ্গে এরকম সম্পর্ক আর থাকবে না। কারণ এখানকার “জন্মলাভ করে' শব্দরূপটি অতীতকালবোধক। সন্দেহের অপনোদন £ ব্যাকরণবিশারদগণ বলেছেন, ক্রিয়ার আধারের উপর কার্ষকর হয় কেবল অর্থবোধক কার্যরীতি। অর্থাৎ শুধুমাত্র ধাতুগত অর্থ কার্যকর হয় । কোনো নির্দিষ্ট সময়ের সঙ্গে এর সম্পর্ক ঘটে না। এ কারণেই “হাজা যায়দুন কৃইমান'(এইতো যায়েদ দণ্ডায়মান) বাক্যে কোনো একটি নির্দিষ্টকাল বুঝায় না। সুতরাং বলতে হয় কুফাবাসী আলেমগণের 'মুসতাকাররুন' এবং বসরাবাসী আলেমগণের “ইসতাক্ার্রা' শব্দদ্ধয়ের ব্যবহৃত ব্যাকরণনীতি পরোক্ষ । সুতরাং তাদের কথিত বিশেষণবাচক ও ক্রিয়াবাচক শব্দরূপের সংযুক্তির কথাটি যদি আমরা মেনেও নেই, তবুও “আলাইহি' কথাটি এখানে হয়ে যাবে বিশেষ কোনো সময়ের সম্পর্ক থেকে মুক্ত। কেননা এখানে ক্রিয়ার আধার হয়ে গিয়েছে বিশেষণের স্থলাভিষিক্ত । এভাবে ক্রিয়াটি প্রভাব বিস্তার করেছে জন্ম, মৃত্যু ও পুনরুখান _ সাধারণভাবে তিনটি অবস্থার উপরেই । কোনো বিশেষ সময়ের উপরে নয়। তাফসীরে মাযহারী/৩৬২ ॥11.2111001119,.0011

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।