Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“যাকাতাহ' অর্থ পাপ থেকে পবিভ্র হওয়া । কেউ কেউ বলেছেন, আনুগত্য ও বিশুদ্ধচিত্ততা। কাতাদা ও জুহাক বলেছেন, পুণ্যকর্ম। কালাবী বলেছেন, শব্দটির অর্থ আল্লাহ্র পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত, যা ইয়াহ্ইয়ারূপে দান করা হয়েছিলো তার পিতা-মাতাকে । “ওয়াকানা তাক্তয়্যা' অর্থ_ এবং সে ছিলো সাবধানী বা সংযমী । অর্থাৎ তিনি কখনো গোনাহ তো করেনইনি, গোনাহ্র ধারণাও তার হৃদয়ে কখনো উদিত হতে পারেনি। এর পরের আয়াতে (১৪) বলা হয়েছে__ "পিতামাতার অনুগত এবং সে উদ্ধত ও অবাধ্য ছিলো না। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “'জাবৃবারান' অর্থ ওই ব্যক্তি, যে ক্রোধের বশবর্তী হয়ে অন্যকে আঘাত করে এবং হত্যাকাণ্ড ঘটায়। এভাবে এখানে জানিয়ে দেয়া হয়েছে যে, হজরত ইয়াহ্‌ইয়া কখনোই সেরকম নিষ্ঠুর, উদ্ধত ও অবাধ্য ছিলেন না। এর পরের আয়াতে (১৫) বলা হয়েছে___ “তীর প্রতি ছিলো শান্তি যে দিন সে জন্মলাভ করে ও শান্তি থাকবে যে দিন তার মৃত্যু হবে ও যে দিন সে জীবিত অবস্থায় পুনরুথিত হবে ।' “সালামুন আলাইহি' কথাটির মাধ্যমে এখানে এরকমই বলা হয়েছে যে, দুঃখ ক্লেশ সকল অবস্থায় হজরত ইয়াহইয়া ছিলেন ও থাকবেন আল্লাহ্র পক্ষ থেকে নিরাপদ । এটা হচ্ছে জুমলায়ে মুতারিজাহ্‌ (প্রসঙ্গান্তর)। “তার প্রতি ছিলো শান্তি যেদিন সে জন্মলাভ করে' কথাটির অর্থ___ প্রতিটি নবজাতককে শয়তান স্পর্শ করে। সেই স্পর্শ থেকে তাকে রাখা হয়েছিলো নিরাপদ । "শান্তি থাকবে যে দিন তার মৃত্যু হবে' কথাটির অর্থ পরলোকগমনের সময়ও তার ইমানকে রাখা হবে নিরাপদ ৷ আর “যেদিন সে জীবিত অবস্থায় পুনরুথিত হবে' কথাটির অর্থ_ কবর থেকে পুনরুথানের পরেও তাকে মুক্ত বাখা হবে আল্লাহ্র অসন্তোষ ও দোজখের আযাব থেকে। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, মানুষের জন্য এই তিনটি অবস্থাই বিস্ময়কর__ ১. মাতৃ-উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর। ২. কবরের জগতে প্রবেশ করার পর। ৩. পুনজীবিত হয়ে হাশরের প্রান্তরে উপস্থিত হওয়ার সময় । এই তিনটি অবস্থাতেই হজরত ইয়াহ্ইয়া ছিলেন ও থাকবেন আল্লাহ্‌র পক্ষ থেকে নিরাপত্তাপ্রাপ্ত। টু তাফসীরে মাযহারী/৩৬১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।