Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশ দিলেন। এখানে “আওহা' অর্থ ইঙ্গিতে নির্দেশ দিলেন। মুজাহিদ বলেছেন, নিদের্শটি তিনি লিখে দিয়েছিলেন মাটির উপর । “সাব্বিহু' অর্থ আল্লাহ্‌র পবিত্রতা বর্ণনা করো। পরের আয়াতে (১২) বলা হয়েছে__ “আমি বললাম হে ইয়াহইয়া! এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো। আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান।" একথার অর্থ-_- যথাসময়ে হজরত ইয়াহইয়া জন্ম্হণ করলেন। তিনি যখন কিছুটা বড় হলেন, তখন আল্লাহ্‌ প্রত্যাদেশ করলেন, হে ইয়াহইয়া! এই হচ্ছে তওরাত কিতাব। তুমি এই কিতাব দৃঢ়তার সঙ্গে ধারণ করো। মাহাল্লী বলেছেন, হজরত ইয়াহ্ইয়ার বয়স দুই বছর হলে তাকে সম্বোধন করে বলা হয়েছিলো আলোচ্য বাক্যটি । এখানে “কিতাব' শব্দটির অর্থ তওরাত। “কুওয়াত' অর্থ দৃঢ়তার সঙ্গে বা দৃঢ় প্রচেষ্টার সঙ্গে। অথবা আল্লাহ্‌র পক্ষ থেকে সামর্থ বা তওফিক প্রার্থনার সঙ্গে । “আলহুক্মা' অর্থ হেকমত, প্রজ্ঞা, জ্ঞান। এভাবে “আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান' কথাটির অর্থ দীড়ায_ আমি তাকে তিন বছর বয়সে দিয়েছিলাম তওরাত পাঠের ও অনুধাবনের যোগ্যতা । উল্লেখ্য যে, এই আয়াতের প্রতি দৃষ্টি রেখেই বলা হয়, যে কোরআন পাঠ করেছে, সে হয়ে গিয়েছে হজরত ইয়াহ্ইয়ার এই অলৌকিকত্তের সাক্ষী । এক বর্ণনায় এসেছে, সমবয়সী শিশুরা তাকে খেলাধুলার জন্য আহ্বান জানাতো। তিনি জবাব দিতেন, আমাকে খেলাধূলার জন্য প্রেরণ করা হয়নি। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “আলহুক্মা কথাটির অর্থ হকে_ নবুয়ত । অর্থাৎ আল্লাহ্‌ তাকে নবী বানিয়েছিলেন তার শিশুকালেই। এর পরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “এবং আমার নিকট থেকে হৃদয়ের কোমলতা ও পবিভ্রতা; সে ছিলো সাবধানী । একথার অর্থ-_ আমি তাকে আরো দিয়েছিলাম আমার পক্ষ থেকে রহমত ও পবিত্রতা । এখানে রহমত প্রদানের অর্থ হতে পারে দু'রকমের-__ ১. তার অন্তর পরিপূর্ণ করা হয়েছিলো আল্লাহ্‌র বিশেষ রহমতে, অথবা ২. তার হৃদয়ে সৃষ্টি করে দেয়া হয়েছিলো তার জনক-জননীর প্রতি প্রগাঢ় অনুরাগ ৷ পরবর্তী আয়াতে অবশ্য সে কথাই প্রতিধ্বনিত হয়েছে। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “হানানা' অর্থ রহমত, রিজিক, শ্রদ্ধামিশ্রিত ভয়, সম্ভ্রম, মাহাত্্য অথবা বরকত । কামুস প্রণেতা লিখেছেন, “হানানা'র অনুরূপ শব্দ “সাহাবান' । এভাবে শব্দটির অর্থ দাঁড়ায়_ রহমত, রিজিক, ভয়, সম্ভ্রম, মাহাত্য ও হৃদয়ের কোমলতা । “হানানা' শব্দটি পরিগঠিত হয়েছে আল্লাহ্র গুণবাচক নাম “আল হান্নান' থেকে । শব্দটি তার 'আররহীম' নামের নিকটবর্তী অর্থবোধক । আকসীরে মাহারী০০ ||| 8|10018,00

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।