Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রদান করবো প্রসিদ্ধি। প্রাচুর্যে পরিণত করবো অনটনকে। বিস্তবৈভবে পরিণত করবো নিংস্বতাকে । চিন্তান্বিতদেরকে মিলিয়ে দিবো প্রশান্ত অন্তর বিশিষ্টদের সঙ্গে। সংরাগ-শূন্যদেরকে দান করবো ভালোবাসা । একতায় পরিণত করবো সকল অনৈক্যকে। তার উম্মতকে বানাবো আমি সর্বশ্রেষ্ঠ উম্মত। তাদের অভ্যুদয় ঘটাবো কল্যাণের জন্য । তারা নির্দেশ করবে সকল শুভ ও শুভ্রকে। নিষিদ্ধ করবে সকল অশুভ ও মলিনতাকে। তারা আমাকে অতুলনীয় ও অদ্ভিতীয় বলে জানবে। আমাকে বিশ্বাস করবে । তাদের উদ্দেশ্য ও কার্যকলাপকে পরিশুদ্ধ করবে কেবল আমার জন্য । তারা নামাজ পাঠ করবে বিন্ম্র ভঙ্গিতে ৷ একাগ্রচিত্তে সমাপন করবে তাদের দপ্তায়মানতা, রুকু ও সেজদা । জেহাদের প্রান্তরে তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়বে সারিবদ্ধ হয়ে । প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়বে শক্রর উপর । কেবল আমার পরিতুষ্টি সাধনার্থে তারা বহির্গত হবে তাদের গৃহ থেকে । আমি তাদের অস্তরে ও মুষে প্রতিধবনি৩ করবো আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা, এককত্তের বাণী, পবিত্রতা ও প্রশংসার স্তোত্র। ফলে তাদের নির্জনতা ও সমাবেশস্থল ভরে উঠবে আমার স্মরণের মৌন ও মুখর আয়োজনে । গৃহে, পথযাত্রাকালে তারা উচ্চারণ করবে “আল্লাহু আকবার'। হৃদয়ের গতীরে লালন করবে আমার পবিত্রতা, প্রশংসা ও কৃতজ্ঞতা । উচ্চস্থানে আরোহণ করে তারা প্রক্ষালনের মাধ্যমে পবিত্র করবে তাদের মুখমণ্ডল, হাত, পা ও শরীর। পরিচ্ছদ পরিধান করবে কোমরের উপরে। তাদের রক্ত উৎসর্গীকৃত হবে কেবল আমার জন্য । আর তাদের বক্ষদেশ জাগ্রত থাকবে আমার আকাশজ বাণী বৈভবে । আমার ভয় তাদেরকে প্ররোচিত করবে নিশিজাগরণে । নিভৃত উপাসনায়। আর তাদের দিবাভাগ হবে অবিশ্বাসীদের বিরুদ্ধে সংগ্রামমুখর ৷ রণপ্রান্তরে তারা হবে অজেয় শার্দুল সদৃশ । এ সকল কিছু হচ্ছে আমার অনন্য অনুকম্পা। আমি যাকে ইচ্ছা এমতো অনুকম্পা দানে ধন্য করি। হজরত শা'ইয়া তার বক্তৃতা শেষ করলেন । তার বন্তৃতা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হলো বনী ইসরাইল জনতা । একযোগে ঝাপিয়ে পড়লো তার উপর । হজরত শা'ইয়া আত্মরক্ষার জন্য একদিকে দৌড় দিলেন। লোকেরা তাড়া করলো তাকে। পথিমধ্যে পড়লো একটি বৃক্ষ । বৃক্ষটি বললো, হে আল্লাহ্‌র নবী । আমার অভ্যন্তরে আত্মগোপন করুন। বৃক্ষটি দু'ফাক হয়ে গেলো। হজরত শা'ইয়া তার ভিতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে দু'ফাঁক হওয়া গাছটি এক হয়ে গেলো । নবী শা*ইয়া বৃক্ষাত্যন্তরে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু তার পরিধেয় বস্ত্রের একটি কোণা রয়ে গেলো বাইরে । সেখানে একটু পরেই এসে পড়লো উন্মত্ত জনতা । শয়তান ছিলো তাদের সঙ্গে । সে বললো, এই গাছের মধ্যেই সে আত্মগোপন করেছে। এই তাফসীরে মাযহারী/৩৬ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।