কীভাবে? আমাদেরকে যুবক-যুবতী করে দেয়া হবে, না এরকম বৃদ্ধাবস্থায়ই আমরা হবো পুত্রসন্তানের জনক ও জননী? এভাবে হজরত জাকারিয়া আল্লাহ্র সিদ্ধান্ত প্রকাশের প্রক্রিয়া সম্পর্কে তার কৌতুহল নিবারণ করতে চেয়েছিলেন মাত্র । আল্লাহ্র অপার ক্ষমতার প্রতি কোনোপ্রকার সন্দেহ প্রকাশ করেননি । কেনো করবেন? তিনি যে নবী। “ইতিয়্যান' শব্দটির প্রকৃতরূপ ছিলো “উতুওবুন।' “উতৃওবুন' শব্দটির অর্থ অবাধ্য । এখানে শব্দটির অর্থ হবে বিদ্োহী। অর্থাৎ অতি বৃদ্ধ হওয়ার কারণে আমার অস্থিসমূহ আমার অননুগত । উল্লেখ্য, বয়স বেশী হলে শরীর স্বশাসনে থাকে না। কাতাদা বলেছেন, এখানে কথাটির মাধ্যমে শরীরের অস্থি-দৌর্বল্যের কথাই প্রকাশ করা হয়েছে। “আ-'তী" বলা হয় ওই বৃদ্ধকে, যার অস্থিসমূহ নিরস ও নিজীব। “আ'তা শাইখ' অর্থ ওই বৃদ্ধের বয়স পৌছে গিয়েছে শেষ সীমানায় । এর পরের আয়াতে (৯) বলা হয়েছে “তিনি বললেন, এরকমই হবে। তোমার প্রতিপালক বললেন, এটা আমার জন্য সহজসাধ্য, আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না।' একথার অর্থ_ আল্লাহ্ অথবা তার শুভসংবাদপ্রদাতা কোনো ফেরেশতা বললেন, হে নবী জাকারিয়া! আল্লাহ্ যেরকম প্রত্যাদেশ করেছেন, সেরকমই ঘটবে । এরপর আল্লাহ বললেন, এরকম করা আমার জন্য অত্যন্ত সহজ। তোমারও তো একসময় অস্তিত্ব ছিলো না। এভাবেই আমি কখনো সরাসরি, আবার কখনো আমার সৃষ্ট কোনো মাধ্যমের দ্বারা অনস্তিত্বকে অস্তিত্ব দান করি। পরের আয়াতে (১০) বলা হয়েছে-_ জাকারিয়া বললো, “হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও । তিনি বললেন তোমার নির্দশন এই যে, তুমি সুস্থাবস্থায় কারো সাথে তিনদিন বাক্যালাপ করবে না" । একথার অর্থ, হজরত জাকারিয়া বললেন, হে আমার প্রভুপালক! আমার পুত্রসম্তান জন্মের একটি নিদর্শন আমাকে দাও । আল্লাহ্ অথবা শুভসংবাদপ্রদাতা ফেরেশতা বললেন, একদিন হঠাৎ দেখবে কোনো রোগ-ব্যাধি না হওয়া সত্তেও তুমি একাধারে তিন দিন মানুষের সঙ্গে কথা বলতে পারছো না। সুরা আলে ইমরানের তাফসীরে এই ঘটনাটির বিশদ বিবরণ দেয়া হয়েছে। যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। মুজাহিদ বলেছেন, এখানে “তিনদিন বাক্যালাপ করতে পারবে না' অর্থ শারীরিক সুস্থতা ও বাকশক্তি থাকা সত্তেও তুমি তিনদিন মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবে না। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “সাবীয়্যা' অর্থ ধারাবাহিকভাবে বা একাধারে । কিন্তব প্রথমোক্ত অর্থটিই অধিকতর বিশুদ্ধ । তাফসীরে যাষহারী/৩৫৮ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।