হজরত সাঈদ ইবনে যোবায়ের ও আতা “সামীয়্যান' শব্দটির অর্থ করেছেন *শাবীহাহ' (তুল্য), মাছালুন (অনুরূপ)। যেমন এক আয়াতে উল্লেখ করা হয়েছে__ “হাল তা'লামু লাহু সামীয়্যাহ' (তত্তুল্য তুমি জানো?)। এখানে “সামীয়্যা' অর্থ “মাছালুন' (অনুরূপ) বা 'মুশাবাহ্' (সদৃশ)। এমতাবস্থায় বাগবীর উক্তি অনুসারে বক্তব্যটি দীড়াকে__ পাপাকর্ষণ থেকে মুক্ত থাকার বিষয়ে হজরত ইয়াহ্ইয়ার মতো ইতোপূর্বে আর কেউ ছিলো না। আমি বলি, সম্ভবতঃ এখানে শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে, হজরত ইয়াহইয়া হবেন অতুলনীয় এক বিশেষ ফযীলতের অধিকারী, যা তার পূর্বে আর কেউ পাননি । অর্থাৎ তিনি হবেন পয়গম্বরকুলের মধ্যে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তবে একথার অর্থ এই নয় যে, সামথিক বিচারে তিনি তার পূর্বসূরীগণের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ্ ও হজরত মুসা কলিমুল্লাহ্র মতো অসাধারণ নবী আর্বিভূত হয়েছিলেন তার পূর্বে । নিঃসন্দেহে তারা ছিলেন হজরত ইয়াহ্ইয়ার তুলনায় শ্রেষ্ঠ । হজরত ইবনে আব্বাসের উক্তির অনুসরণে আলী ইবনে আবী তালহা উল্লেখ করেছেন, 'এই নামে পূর্বে আমি কারো নামকরণ করিনি' কথাটির অর্থ হবে_- ইতোপূর্বে কোনো বন্ধ্যা নারীই হজরত ইয়াহ্ইয়ার মতো ফযীলত প্রাপ্ত কোনো সন্তানের জন্ম দান করেননি । এই ব্যাখ্যাটি যথাযথ নয়। কারণ হজরত ইব্রাহিমের সহধর্মিণী হজরত সারাও ছিলেন বন্ধ্যা। তিনিও বৃদ্ধ বয়সে হয়েছিলেন হজরত ইসহাকের জননী । আর হজরত ইয়াহ্ইয়া যে তার চেয়ে শ্রেষ্ঠ৮__ সে রকম কোনো প্রমাণও নেই। বায়যাবী লিখেছেন, ইয়াহ্ইয়া' শব্দটি অনারব। যদি আরবী হয়, তবে শব্দটি উৎসারিত হয়েছে কোনো ক্রিয়াবাচক শব্দ থেকে। যেমন_ 'ইয়াঈশু' “ইউআ'ম্মারু' । কেউ কেউ বলেছেন, তার কারণে তার মায়ের উদরে সৃষ্টি হয়েছিলো প্রাণের উন্মেষ, তাই তার নাম ইয়াহইয়া । অথবা তার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছিলো আল্লাহ্র ধর্মাদর্শ, তাই তার নাম ইয়াহ্ইয়া বা সঞ্জীবক। পরের আয়াতে (৮) বলা হয়েছে__'সে বললো হে আমার প্রতিপালক! কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত ।' এখানে “আনৃনা" অর্থ কেমন করে। কথাটি কোনো অস্বীকৃতিসূচক প্রশ্ন নয়। বরং কৌতৃহল ও বিস্ময় নিবারণের আকাংখা প্রকাশক । অর্থাৎ “কেমন করে' কথাটির মাধ্যমে হজরত জাকারিয়া বিষয়টির স্বরূপ জানতে আগ্রহী হয়ে উঠেছিলেন। বলতে চেয়েছিলেন__ হে আমার আল্লাহ্! পুত্রসম্তান আমাদের হবে |||. 2|1100118,0 অক্ীদ মাহারী/৬৫৭
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।