রহমান, হজরত যোবায়ের ও হজরত সা'দ আপনার সঙ্গে সাক্ষাত করতে চান। হজরত ওমর বললেন, আসতে বলো। একটু পরেই দরবারে প্রবেশ করলেন সাক্ষাতপ্রার্থী সাহাবীবৃন্দ। ইয়ারফা পুনরায় এসে বললেন, হজরত আলী ও হজরত আব্বাসও এসেছেন। হজরত ওমর বললেন, তীীদেরকেগডেকে আনো । তারাও সেখানে এলেন অল্পক্ষণের মধ্যে । হজরত আব্বাস হজরত আলীকে দেখিয়ে বললেন, তার ও আমার মধ্যে উদ্ভুত উত্তরাধিকার সংক্রান্ত জটিলতার সমাধান করে দিন। হজরত ওমর তার উদ্দেশ্য বুঝতে পেরে উপস্থিত সাহাবীবৃন্দের প্রতি লক্ষ্য করে বললেন, আমি আপনাদেরকে ওই আল্লাহ্র কসম দিয়ে একটি কথা জিজ্ঞেস করতে চাই, যার হুকুমে প্রতিষ্ঠিত রয়েছে জমিন ও আসমান। আপনারা কি জানেন, রসুল স. এরশাদ করেছেন, আমি কোনো উত্তরাধিকার রেখে যাবো না। যদি দেখো, কোনো সম্পদ রেখে গিয়েছি, তবে মনে করবে তা উত্তরাধিকার নয়। দুঃস্থ মুসলমানদের জন্য দান। উপস্থিত সাহাবীগণ বললেন, নিঃসন্দেহে রসুল স. এরকম বলেছেন। হজরত আলী এবং হজরত আব্বাসও একথার স্বীকৃতি দিলেন। হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার উত্তরাধিকারীদের মধ্যে আমার কোনো পরিত্যক্ত সম্পদ বণ্টন করবে না। সংসারিক ব্যয় নির্বাহের পর আমি যদি কিছু ছেড়ে যাই, তবে তা হবে খয়রাত। উল্লেখ্য যে, হজরত হুজায়ফা বিন ইয়ামন, হজরত যোবায়ের ইবনে আওয়াম এবং হজরত আবু দারদা থেকেও এরকম হাদিস বর্ণিত হয়েছে। শিয়া সম্প্রদায় এই হাদিসটিকে অস্বীকার করে । অথচ মোহাম্মদ বিন ইয়াকুব কালিনী তার 'জামে' পুস্তকে আবু আবদুল্লাহ্, ইমাম জাফর সাদেক সূত্রে এই মর্মে হাদিসটি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নবী-রসুলগণ মীরাছরূপে কোনো দীনার দিরহাম রেখে যাননি, রেখে গিয়েছেন তাদের বাণী । উপরে বর্ণিত হাদিসের আলোকে একথাই প্রতীয়মান হয় যে, আলোচ্য আয়াতে উত্তরাধিকারিতু বলে পার্থিব কোনো সম্পদের উত্তরাধিকারিত্বের কথা বলা হয়নি, বলা হয়েছে নবুয়তের উত্তরাধিকারিত্বের কথা । আর হজরত জাকারিয়াও এমতো আশংকা করেননি যে, তার পুত্রসন্তান না থাকলে তার পার্থিব সম্পত্তির অধিকারী হবে তার ভ্রাতুষ্পুত্রেরা। 'ওয়াজআ'লহু রব্বি রদ্ীয়্যাহ্' অর্থ তাকে কোরো তোমার সন্তোষভাজন। এখানে 'রছীয়্যাহ' অর্থ মারহ্ীয়্যাহ্' বা আল্লাহ্র সন্তোষপ্রাপ্ত। অথবা সন্তুষ্ট । অর্থাৎ হে আল্লাহ্! সে যেনো সুখে-দুঃখে থাকে তোমার প্রতি পরিতুষ্ট ৷ টু তাফসীরে মাযহারী/৩৫৫ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।