এক উপযুক্ত পুত্র সন্তান, যে হতে পারবে নবুয়তের শিক্ষার যথার্থ গ্রচারক। প্রকৃত উত্তরাধিকারী । আমার স্ত্রী যদিও বন্ধ্যা, কিন্তু তুমিতো সর্বশক্তিধর ৷ অসম্ভব বলে কোনো কিছুই তো তোমার নিকটে নেই। এর পরের আয়াতে (৬) বলা হয়েছে-__ 'যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিতব করবে ইয়াকুব বংশের এবং হে আমার প্রতিপালক! তাকে কোরো সন্তোষভাজন।" এখানে 'উত্তরাধিকারিত্ করবে" বলে পার্থিব ধন-সম্পদের উত্তরাধিকারিত্েরে কথা বলা হয়নি। বলা হয়েছে নবুয়তের এলেমের উত্তরাধিকারিত্বের কথা । কারণ নবী-রসুলগণের পার্থিব উত্তরাধিকারী কেউ হয় না। বিত্ত-বৈভব জমা করে রেখে যাওয়া তাঁদের জন্য নিষিদ্ধ । রসুল স. জানিয়েছেন, আলেমগণই নবী-রসুলগণের উত্তরাধিকারী । কারণ তারা ধন-সম্পদ রেখে যায় না। রেখে যায় জ্ঞান। প্রত্যাদেশিত ওই জ্ঞান যে অর্জন করে, সে-ই পায় সর্বোচ্চ উত্তরাধিকার । আহমদ, আবু দাউদ, ইবনে মাজা । দারেমী বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন কাছীর বিন কায়েস। আর তিরমিজি বলেছেন কায়েস বিন কাছীর । নবীনন্দিনী হজরত ফাতেমা যখন খলিফা হজরত আবু বকর সিদ্দীকের নিকটে উত্তরাধিকারী হিসাবে একটি বাগান দাবি করেছিলেন, তখন তিনি তার দাবিকে গ্রহণ করেননি । আর এঁকমত্যাগত সিদ্ধান্ত এই যে, অন্যান্য নবীর মতো রসুল স. এরও মীরাছ বা উত্তরাধিকার বলে কিছু নেই। জননী আয়েশা থেকে বোখারী কর্তৃক বর্ণিত হয়েছে, খেলাফতের দায়িতৃ গ্রহণের পর আমার পিতার নিকটে উত্তরাধিকারের দাবি নিয়ে উপস্থিত হলেন নবী তনয়া ফাতেমা ও নবী-পিতৃব্য আব্বাস । আমার পিতা তখন বললেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, আমি কোনো মীরাছ রেখে যাবো না। যদি এরকম কিছু রেখে যাই তবে তা হবে সর্বসাধারণের জন্য দান। বোখারীর বর্ণনায় একথাও এসেছে যে, রসুল স. এর মহাপ্রস্থানের পর উম্মত জননীগণ তাদের দাবী উপস্থাপনের জন্য খলিফার দরবারে প্রেরণ করলেন হজরত ওসমানকে । খলিফা বললেন, রসুল স. কি একথা বলেননি__ আমার ম্ীরাছ নেই । যদি থাকে তবে তা হবে সদকা । বোখারীর বর্ণনায় এসেছে, মালিক বিন আওস বলেছেন, আমি একবার খলিফা হজরত ওমরের দরবারে উপস্থিত ছিলাম । এমন সময় তার বিশেষ দারোয়ান ইয়ারফা এসে বললেন, হে আমিরুল মুমিনীন! হজরত ওসমান, হজরত আবদুর তাফসীরে মাযহারী/৩৫৪ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।