হজরত জাকারিয়ার বয়স তখন কতো হয়েছিলো, সে সম্পর্কে আলেমগণ বিভিন্ন মন্তব্য করেছেন। আবদুল্লাহ ইবনে মোবারক বলেছেন, ষাট বছর । ইবনে আবী হাতেম ও সুফিয়ান সওরী বলেছেন, সত্তর বছর। ভিন্ন বর্ণনানুসারে আবদুর রাজ্জাক ও ইবনে আবী হাতেম বলেছেন, একশত দশ বছর এবং তার সহধর্মিণী বয়স তখন ছিলো আটানব্বই বছর। এরপর বলা হয়েছে_- “হে আমার প্রতিপালক! তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্কাম হইনি ।' একথার অর্থ__ হজরত জাকারিয়া তীর প্রার্থনায় বললেন, হে আমার পরম দয়াপরবশ প্রভুপালনকর্তা! আমার বিগত জীবনের কোনো প্রার্থনাই ব্যর্থতায় পর্যবসিত হয়নি। তুমি দয়া করে আমার সকল দোয়াই কবুল করে নিয়েছো। তাই আমি দৃঢ় আশা পোষণ করি যে, আমার এখনকার এই ্রার্থনাও তুমি কবুল করে নিবে । কারণ প্রকৃত ও একমাত্র দাতা কখনো অনুগত ও মুখাপেক্ষী প্রার্থীকে বিমুখ করেন না। এখানে “দুআ'ইকা" (আপনাকে আহ্বান করে) কথাটির শেষের অক্ষর “কাফ' এর সম্বন্ধ ঘটেছে দোয়া করার সঙ্গে । অর্থাৎ এই “কাফ' হচ্ছে এখানে দোয়ার কর্ম। আবার এরকমও হতে পারে যে, সর্বনামরূপী “কাফ' হবে এখানে “দোয়া' শব্দটির কর্তা। এভাবে দোয়া করা কর্মটির সম্বন্ধ ঘটবে তার কর্তার সঙ্গে। এমতাবস্থায় অর্থ দীড়াবে-__ হে আমার আল্লাহ্! পূর্বাহ্ন তুমি আমাকে দিয়েছো ইমান। আমি তোমার ওই দান সর্বানস্তঃকরণে গ্রহণ করেছি। তোমার ওই অযাচিত দান প্রত্যাখ্যান করে আমি ব্যর্থ ও দুর্ভাগা হইনি। এখন সেই ইমানের অনুকৃলেই আমি আমার প্রার্থনাকে উপস্থাপন করলাম এই আশায় যে, এবারও আমি বিফল অনোরথ হবো না। এর পরের আয়াতে (৫) বলা হয়েছে-_- “আমি আশংকা করি আমার পর আমার স্বগোত্ররা দ্বীনকে ধ্বংস করে দিবে; আমার স্ত্রী বন্ধ্যা, সুতরাং তুমি তোমার নিকট থেকে আমাকে দান করো উত্তরাধিকারী ।' এখানে আমার স্বগোত্ররা অর্থ আমার ভ্রাতুষ্পুত্র বা এ ধরনের বংশীয় উত্তরপুরুষেরা, যারা হবে আমার স্থলাভিষিক্ত । এভাবে হজরত জাকারিয়ার আলোচ্য বক্তব্যটির মর্মার্থ দাড়াবে-_ আমার আশংকা হয় আমার ভ্রাতৃবংশের উত্তরপুরুষেরা আমার পরলোকগমনের পর স্বাভাবিক নিয়মে আমার স্থলাভিষিক্ত হবে, কিন্তু তারা সত্যধর্ম প্রচারের দায়িত সঠিকভাবে পালন করতে অনীহ হবে, অথবা হবে অনুপযুক্ত । এভাবে ইয়াকুব বংশে যে নবুয়তের নেয়ামত দান করেছো তার পুরুষানুক্রমিক প্রচার হবে বিঘ্নিত, বিকৃত। সুতরাং হে আমার প্রভুপালনকর্তা । আমি চাই তুমি আমাকে দান করো তাফসীরে মাযহারী/৩৫৩ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।