Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

একটি প্রশ্নঃ মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তো নবী-আউলিয়াগণও ব্রক্ষা করেন। তাহলে “আল্লাহ্‌ ছাড়া আর কারো সঙ্গে ভালোবাসা না রাখে' কথাটির অর্থ কী? জবাবঃ কলবের ফানা হওয়ার পরেও শরিয়তের দায়িত্ব মানুষের স্কন্ধে থেকেই যায়। তাই বান্দার অধিকার রক্ষা করার জন্য অন্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যায় না। আর আল্লাহ্‌র জন্যই আল্লাহ্‌র বান্দাগণের প্রতি মায়ামমতা ভালোবাসা রাখতে হয়। কিন্তু ভালোবাসার মূল সম্পর্ক তো আল্লাহ্‌র সঙ্গেই । অন্য সকল সম্পর্ক তো আনুসঙ্গিক ও দায়িতৃনির্ভর একটি ব্যাপার । উপযোগঃ হজরত আবু দারদা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সুরা কাহফের প্রথম দশটি আয়াত যে মুখস্ত করবে, আল্লাহ্‌ তাকে দাজ্জালের ফেত্না থেকে রক্ষা করবেন । আহমদ, আবু দাউদ, মুসলিম, নাসাঈ । তিরমিজির বর্ণনায় এসেছে, সুরা কাহফের প্রথম তিন আয়াত যে নিয়মিত পড়বে, সে দাজ্জালের ফেতনা থেকে থাকবে মুক্ত । তিনি বর্ণনাটিকে আখ্যা দিয়েছেন উত্তমসূত্রসম্বলিত । আহমদ, মুসলিম ও নাসাঈর অন্য এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি সুরা কাহফের শেষ দশটি আয়াত নিয়মিত পাঠ করবে, সে নিরাপদ থাকবে দাজ্জালের বিশৃংখলা থেকে । হজরত আনাস থেকে সহল বিন মুয়াজ উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, সুরা কাহফের প্রথম ও শেষ আয়াত যে পাঠ করবে তার আপাদমস্তক হবে জ্যোতির্ময় এবং যে সম্পূর্ণ সুরা কাহফ পাঠ করবে, তার জন্য পৃথিবী থেকে আকাশ পর্যন্ত হবে নূর । বায়হাকী, ইবনে সুন্নী তার আমালুল ইওম ওয়াল লাইল গ্রন্থে এবং ইমাম আহমদের মসনদে এসেছে, যে ব্যক্তি শয়নকালে সুরা কাহফ পাঠ করবে তার শয্যা থেকে মক্কা শরীফ পর্যন্ত জুল জল করতে থাকবে একটি স্বর্ণ সদৃশ নূর । আর ওই নূরের মধ্যে ফেরেশতারা সমবেত হয়ে তার জাগ্তত হওয়া পর্যন্ত তার জন্য আল্লাহ্‌র রহমত প্রার্থনা করতে থাকবে। ইবনে মারদুরিয়াও হাদিসটির বর্ণনাকারী । হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে, রসুল স. জানিয়েছেন, যে ব্যক্তি জুমআর দিন সুরা কাহফ পাঠ করে, পরবর্তী জুমআ পর্যন্ত তার জন্য চমকাতে থাকে একটি নূর । হাকেম, বায়হাকী । বায়হাকীর শো'বুল ইমানে হাদিসটি বর্ণিত হয়েছে এভাকে__- রসুল স. বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন সুরা কাহফ পাঠ করে, তার নিকট থেকে কাবা শরীফ পর্যন্ত প্রসারিত হয়ে যায় একটি জ্বল জ্বলে নূর । হজরত বারা ইবনে আজীব বলেছেন, এক ব্যক্তি রাতে সুরা কাহফ পাঠ করছিলো । তাই তার উপরে ছায়াপাত করেছিলো একটি নূরানী মেঘ। মেঘটি আবর্তিত হচ্ছিলো চক্রাকারে এবং ক্রমশঃ তা নেমে আসছিলো নিচে । নিকটেই অষসীরে মাহলী/৩৫০ |||. 0100118,00]

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।