প্রশান্ত হদয়বিশিষ্ট ও বিনয়ী। তারা তো দরিদ্র ও অনাথকে প্রসন্ন করে না। তারা তো জানে না, অসহায় জনতার সম্ভোষই আমার সন্তোষ । তুমি দেখে! তাদের উন্নাসিকতার নিদর্শন । আমার বার্তা বখন তাদের নিকটে পৌছানো হয়, তখন তারা বলে, এগুলো তো কল্পকাহিনী ও কিংবদস্তী। পুরুষানুক্রমে এ সকল কথা আমাদেরকে শোনানো হয়েছে। গণক ও পদ- রচয়িতাদের মতো এগুলো তো কতিপয় ছন্দোবদ্ধ পদ । ইচ্ছে করলে আমরাও এরকম ছন্দ নির্মাণ করতে পারি। শয়তানের পক্ষ থেকে আমরাও প্রত্যাদেশ পরাপ্ত। ইচ্ছে করলে আমরাও শয়তানের নিকট থেকে জেনে নিতে পারি অদৃশ্যের সংবাদ । আমি তোমাদেরকে যখন সৃষ্টি করেছি, তখনই গ্রহণ করেছি মহাপ্রলয়ের সিদ্ধান্ত । এর মধ্যবর্তীতে অবকাশ দিয়েছি পার্থিব জীবন যাপনের । এই পার্থিবতা শেষে অবশ্যই আগমন করবে প্রতিশ্রুত কিয়ামত । তারা গায়েবের সংবাদ জানে বলে দাবি করে। তারা যদি তাদের দাবিতে সত্য হয়, তবে একথা বলতে পারে না কেনো যে, কিয়ামত কখন হবে? তাদের আস্ফালন তো সাময়িক । আর মহাপ্রলয় অবশ্যন্তাবী। অংশীবাদীরা পছন্দ না করলেও আমার এ অঙ্গীকার বাস্তবায়িত হবেই । আমার অপ্রতিদবন্্ী কুশলতা অবশ্যই একদিন প্রকাশিত হবে। আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রা্কালে আমি এ সিদ্ধান্তটিও গ্রহণ করেছি যে, পৃথিবীতে আমি প্রবহমান করবো নবুয়তের ধারা । আর সাম্রাজ্যাধিকার দিবো সাধারণতঃ নিম্ন মর্ধাদাধারীদেরকে ৷ ফলে পৃথিবীতে সম্মানহীনেরাই পাবে সম্মান, অযোগ্যরাই লাভ করবে প্রভাব-প্রতিপত্তি। মূর্খ ও অজ্ঞরা পরিচিতি পাবে জ্ঞানী বলে । পৃথিবীর ওই সকল শাসক, জ্ঞানী ও বিত্তশালীকে প্রশ্ন করো, বলো, কখন সংঘটিত হবে মহাপ্রলয় ? কে ঘটাবে এমতো সর্ববিধ্বংসী ঘটনা। তার সাহায্যকারীই বা হবে কে? আরো শোনো, আমি নবুয়তের ধারাক্রমের অস্তিমে প্রেরণ করবো এক অক্ষরের অমুখাপেক্ষী নবীকে । যিনি অহমিকাপ্রবণ হবেন না। রূঢ় আচরণবিশিষ্ট হবেন না। বাজারে শোরগোল করবেন না। হবেন না অশ্রীলভাষী। অসুন্দর কথা তিনি কখনই বলবেন না। আমি তাকে পরিচালিত করবো সহজ সরল পথে । দান করবো সর্বাঙ্গসুন্দর চরিত্র । মহানুভবতা হবে তার পরিচ্ছদ । শুভবোধ ও পুণ্য হবে তার অভ্যন্তরীণ বৈভব। তিনি হবেন সাবধানী, সুবিবেচক, সত্যবাদী ও অঙ্গীকার রক্ষাকারী । ক্ষমা ও কল্যাণকামনা হবে তার স্বতঃস্ফূর্ত স্বভাব । ন্যায়পরায়ণতা হবে তার জীবনাদর্শ । আমি সত্যকে বানাবো তার শরিয়ত । পথপ্রদর্শনকে তার অনুচর এবং ইসলামকে তার ধর্ম। তার পবিত্র নাম হবে আহমদ । আর তার মাধ্যমে বিত্রান্তকে দান করবো সুপথ । মূর্খদেরকে দান করবো জ্ঞান । আর অপ্রসিদ্ধজনকে তাফসীরে মাযহারী/৩৫ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।