Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তিবরানীর আল আওসাতে, ইস্পাহানীর তারগীব এবং শহর বিন আতিয়া সূত্রে বা্যার ও দারাকুতনীর বর্ণনায় এসেছে, মহাবিচারের দিন কিছু লোকের আমলনামা হবে পর্বত পরিমাণ পুণ্যে পরিপূর্ণ । আল্লাহ তাদেরকে একে একে বলবেন, লোকে তোমাকে নামাজী বলবে, এই উদ্দেশ্যে তুমি অমুক দিন নামাজ পড়েছিলে । আমি আল্লাহ্‌ । আমি ছাড়া কোনো উপাস্য নেই । সকল আমল আমার পরিতোষার্থে সম্পাদিত হওয়া অত্যাবশ্যক । তারপর বলবেন, লোকে তোমাকে রোজাদার বলবে, এই উদ্দেশ্যে তুমি অমুক দিন রোজা পালন করেছিলে । আমিই আল্লাহ্‌। আমি ছাড়া উপাস্য কেউ নেই। আমল সমূহ আমার তুষ্টি সাধনার্থে সম্পন্ন হওয়াই বাঞ্নীয়। এভাবে আল্লাহ্‌ একে একে তার সকল আমল প্রত্যাখ্যান করবেন। ফেরেশতা তাকে বলবে, তুমি তাহলে আল্লাহ্‌ ছাড়া অন্যের জন্য আমল করতে। হজরত শাদ্দাদ বিন আওস বর্ণনা করেছেন, আল্লাহ্‌ হাশর প্রান্তরে যখন সকলকে সমবেত করবেন তখন এক ঘোষক উচ্চ কণ্ঠে ঘোষণা করবে, আল্লাহ্‌ বলেন, আমি শিরিক থেকে সতত পবিত্র । পৃথিবীতে যে তার পুণ্য কর্মে আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছে, আমি আজ তাকে যুক্ত করবো ওই অসত্য অংশীদারের সঙ্গে । আজ আমি গ্রহণ করবো কেবল তাদের কর্ম, যারা তা সম্পাদন করেছে কেবল আমারই জন্য । হাদিসটি বর্ণনা করেছেন ইস্পাহানী। হজরত ইবনে আব্বাস বলেছেন, হিসাব গ্রহণের দিন আল্লাহ্‌ বলবেন, যে ব্যক্তি অন্য কারো মনোর্জনার্থে পুণ্যকর্ম করেছে আমি তাকে সম্পৃক্ত করবো ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গেই । আরো বলবেন, অবনত হও, অসত্য অংশীদার আজ তোমাদের কোনো উপকারে আসবে না। আলোচ্য আয়াত সম্পর্কে সুফীসাধকগণের ব্যাখ্যাঃ যে তার প্রভৃপালকের সাহায্য কামনা করে' অর্থ যে কামনা করে আল্লাহতায়ালার নৈকট্য ও সন্দর্শন, সে শেষ পর্যন্ত পৌছে যায় ওই অবস্থায় যে অবস্থার কথা কোরআন মজীদে উল্লেখিত হয়েছে এভাবে “কাবা কাওসাইনি আও আদ্না' (দুই ধনুকের জ্যা'র মতো নিকটে অথবা তদপেক্ষা আরো নিকটে)। এরকম অবস্থায় পৌছতে গেলে প্রথমে বিলীন বা ফানা করতে হবে তার প্রবৃত্তি। কারণ নফসের ফানা হওয়ার পরেই করা সম্ভব বিশুদ্ধ ইবাদত, যা আল্লাহ্‌ কর্তৃক যথাসমাদরে গৃহীত হয় । আর “সে যেনো তার প্রভুপালকের ইবাদতে কাউকে শরীক না করে' কথাটির অর্থ সে যেনো আল্লাহ্‌ ছাড়া অন্য কারো সঙ্গে আন্তরিক ভালোবাসার সম্পর্ক না রাখে । এরকম অবস্থা অর্জন করতে গেলে অন্তরে জাগ্রত রাখতে হবে সার্বক্ষণিক জিকির । এই জিকির ও ভালোবাসাই বিশুদ্ধ ইবাদতের ভিত্তি। তাফসীরে মাযহারী/৩৪৯ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।