Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ٦٥٩
📝 نص 📖 PDF

(অহংবোধ)। বায়হাকী তার শো'বুল ইমানে এর সঙ্গে আরো উল্লেখ করেছেন, যখন আল্লাহ্‌ আমলের বিনিময় প্রদান করবেন, তখন তাদেরকে বলবেন, তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছিলে । গিয়ে দেখো, তাদের নিকট থেকে কোনো বিনিময় পাও কিনা । হজরত আবু হোরায়রাকে একবার কিছু লোক জিজ্ঞেস করলো, ছোট শিরিক কী? তিনি বললেন, আত্মন্তরিতা। ইবনে মারদুবিয়া হাদিসটি বর্ণনা করেছেন তার তারগীব ওয়াত্তারহীব গ্রন্থে। হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ বলেন, আমি শিরিক থেকে সম্পূর্ণ পবিত্র ৷ যে ব্যক্তি তার কোনো পুণ্য কর্মে আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে, আমি তাকে ওই শরীকের সঙ্গেই রেখে দিই। ভিন্ন বর্ণনায় এসেছে, আমি ওই ব্যক্তির প্রতি ক্ষুব্ধ, যে শিরিক করে। আমি তাকে তার সঙ্গেই রাখি, যার সন্তোষের জন্য সে আমল করে। মুসলিম । হজরত আবু সাঈদ বিন ফুজালার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ্‌র নির্দেশে জনৈক ঘোষক ঘোষণা করবে, যে ব্যক্তি তার নেক আমলের মধ্যে আল্লাহ্‌র সঙ্গে কাউকে শরীক করেছে, সে যেনো ওই শরীকের কাছে তার বিনিময় চেয়ে নেয়। আল্লাহ্‌ শিরিক থেকে পূর্ণরূপে পবিত্র । আহমদ, তিরমিজি, ইবনে মাজা, ইবনে হাব্বান, বায়হাকী । হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, জনশ্রুত হওয়ার নিমিত্তে যে পুণ্যকর্ম সম্পাদন করে, আল্লাহ্‌ তাকে রেখে দেন ওই জনশ্রুতির সঙ্গে। আল্লাহ্‌ তাকে করবেন অপমানিত, অপদস্থ ও হীন। আহমদ, বায়হাকী । হজরত শাদ্দাদ বিন আওস বর্ণনা করেন, আমি স্বকর্ণে রসুল স.কে বলতে শুনেছি__ যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে সে শিরিক করে। যে ব্যক্তি প্রদর্শনের নিমিত্তে রোজা রাখে, সে শিরিক করে । আর যে ব্যক্তি জনগণ-প্রদর্শন নিমিত্তে দান খয়রাত করে সে শিরিক করে। হজরত আনাস থেকে ইমাম আহমদ উল্লেখ করেছেন, মহাবিচারের দিবসে কোনো কোনো লোক অপমানজনক আমলনামা নিয়ে উপস্থিত হবে। আল্লাহ্‌ বলবেন, এগুলো নিক্ষেপ করো, ওগুলো কবুল করো (কিছু আমল নিক্ষেপ করো এবং কিছু আমল গ্রহণ করো)। আমল লেখক ফেরেশতারা বলবে, হে আমার প্রভৃপালনকর্তা! তোমার মহাসম্মানের শপথ! সে যা করেছে আমরা তো তা-ই লিপিবদ্ধ করেছি। আল্লাহ্‌ বলবেন, তোমরা জানো না, সে এই এই আমলগুলো করেছিলো অন্যের উদ্দেশ্যে । আমি তো গ্রহণ করি কেবল ওই আমল যা বিশুদ্ধ নিয়তে কেবল আমার উদ্দেশ্যে সম্পাদিত হয়। তাফসীরে মাযহারী/৩৪৮ ॥111.0|110011 9,001

— صفحة ٣٤٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.