ইবনে আসাকের ও আবু নাঈমের বর্ণনায় কালাবীর মাধ্যমে আবু সালেহ সূত্রে এসেছে, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, জুনদুব বিন জুহায়ের নামাজ, রোজা, ও সদকা-খয়রাত সবই করতেন। লোকেরা তার আমলগুলো সম্পর্কে আলোচনা করলে তিনি তা শুনে খুশী হতেন খুব। আমলের পরিমাণও দিতেন বাড়িয়ে । তার সম্পর্কেই অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। একটি প্রশ্নঃ ১. হজরত আবু হোরায়রা বলেছেন, একবার আমি রসুল স.কে বললাম, হে আল্লাহ্র রসুল! একবার নামাজ পাঠকালে এক লোকের আগমন ঘটলো । আমার অন্তর তখন এ কারণে আনন্দিত হলো যে, সে আমার নামাজ দেখেছে। রসুল স. বললেন, হে আবু হোরায়রা! তোমার জন্য রয়েছে ছিগুণ সওয়াব। একগুণ গোপনীয়তার জন্য আর একগুণ প্রকাশ হয়ে যাওয়ার জন্য । তিরমিজি । ২. হজরত আবু জর গিফারী থেকে মুসলিম উল্লেখ করেছেন, রসুল স.কে একবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র বার্তাবাহক! যদি কোনো লোক পুণ্যকর্ম করে, আর লোকেরা তার প্রশংসাও করে, তবে কি তার আমল নিক্ষল হয়ে যাবে । তিনি স. বললেন, এটা তো বিশ্বাসীগণের জন্য পার্থিব শুভসমাচার ৷ এখন প্রশ্ন হচ্ছে__ এই হাদিস দু'টো কি আলোচ্য আয়াতের পরিপন্থী নয়? উত্তরঃ এক্ষেত্রে পরিপন্থী হওয়া অথবা দ্বন্দ সন্দেহের অবকাশ আসলে নেই। আলোচ্য আয়াতের বক্তব্য হচ্ছে ইবাদত করতে হবে সম্পূর্ণ আল্লাহ্র উদ্দেশ্যে । লোক দেখানো লোক-প্রশংসা কখনোই ইবাদতের মূল উদ্দেশ্যের সঙ্গে সংমিশ্রিত করা যাবে না। করলে তা হবে শিরিকে খফি (গোপন শিরিক) বা রিয়া (অহংকার)। আর মূল উদ্দেশ্য ঠিক রাখা সর্তেও যদি অন্যেরা তা দেখে ফেলে সে কাজের সুনাম বর্ণনা করে, তবে তা শিরিকে খফি হবে না। কারণ এমতো ক্ষেত্রে কারো প্রশংসা বা কারো নিকট থেকে কিছু প্রাপ্তির আশা মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত হয়নি। ইবাদত সম্পাদিত হয়েছে বিশুদ্ধ নিয়ত সহকারেই। তাই এমতো ক্ষেত্রে সুনাম বা সুখ্যাতি হবে পার্থিব সুসংবাদ বা অতিরিক্ত পাওনা। তাই হাদিস শরীফে বলা হয়েছে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াক__ একটি গোপনীয়তার জন্য, আর একটি প্রকাশ হয়ে পড়ার জন্য । আল্লাহ্তায়ালাই প্রকৃত তত্ব অবগত। হজরত জুনদুব থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য পুণ্যকর্ম করে, আলাহ্ তাকে জনশ্রুতির সঙ্গেই রেখে দেন। আর যে লোক দেখানোর জন্য ইবাদত করে তাকেও রেখে দেন লোকচক্ষুর সঙ্গে (তাকে ও তার আমল গ্রহণ করেন না)। হজরত মাহমুদ বিন লবীদ থেকে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের বিষয়ে আমি সবচেয়ে বেশী ভয় পাই ছোট শিরিককে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! ছোটো শিরিক কী? তিনি স. বললেন, রিয়া তাফসীরে মাযহারী/৩৪ ৭ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।