Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

অনেকের স্বলনের সম্ভাবনাও ছিলো প্রচুর। তাই আল্লাহ্‌ দয়া করে আলোচ্য আয়াতের মাধ্যমে সে সম্ভাবনার মূলোৎপাটন করে দিয়েছেন। তার প্রিয়তম রসুলকে বলতে বলেছেন___ বলুন, হে আমার প্রিয়ভাজন বচনবাহক! হে জনতা! শোনো আমি কিন্তু মানুষ । তবে বিশিষ্ট মানুষ । প্রত্যাদেশের মাধ্যমেই আমাকে করা হয়েছে অসাধারণ ও অগ্রণী। আর এই সত্যটি প্রচারের আদেশ আমাকে দেয়া হয়েছে যে, বিশ্বসমূহের পালনকর্তা আল্লাহ্‌ এক। তার কোনো শরীক নেই। সবশেষে বলা হয়েছে__ “সুতরাং যে আমার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেনো সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে।' এখানে “ইয়ারজু" অর্থ আল্লাহ্‌ সকাশে যেতে যে.ভীত হয় এবং যে চায় তার দীদার ও সওয়াব । বাগবী লিখেছেন, “রিজা' অর্থ ভয় ও আশা দু'টোই। জনৈক কবি তার এক কবিতায় শব্দটিকে দু”বার, দুই অর্থে উল্লেখ করেছেন৷ যেমন___ ফালা কুল্লা মা তারজু মিনাল খইরি কায়িনুন ওয়ালা কুললু মা তারজু মিনাশ্শাররি ওয়াকি' অর্থঃ আকাংখিত কল্যাণ পরিপূরিত হওয়াই বাঞ্থুনীয়, আবার এ বিষয়েও তুমি নিশ্চিত নও যে, তুমি যা আশংকা করছো, তা বাস্তবায়িত হবেই। “আমালান সলিহান' অর্থ সে যেনো সৎকর্ম করে। “ওয়ালা ইউশরিক' অর্থ তার প্রভুপালকের ইবাদতে যেনো সে অন্য কাউকে শরীক না করে । অর্থাৎ সে যেনো ইবাদত না করে জনপ্রদর্শন ও জনমনোরঞ্জনের জন্য । আল্লাহ্‌র সন্তোষার্থেই যেনো সম্পাদিত হয় তার ইবাদতসমূহ। ইবনে আবীদ্‌ দুন্ইয়া তার কিতাবুল ইখলাসে এবং ইবনে আবী হাতেম তার তাউসে লিখেছেন, রসুল স. এর কাছে এক ব্যক্তি একবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র বাণীবাহক! আমি আল্লাহ্‌র তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ করি । সাথে সাথে আবার এ খেয়ালও করি যে, আমার এই আমল সকলে দেখুক । রসুল স. নিশ্ুপ রইলেন। তখন অবতীর্ণ হলো___ “সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেনো সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে।' হাদিসটি অপরিণত বা অবিন্যস্ত (মুরসাল) সূত্রসম্বলিত। হাকেম তার মুসতাদরাকে বর্ণনাটিকে হজরত ইবনে আব্বাসের উক্তি বলে মন্তব্য করেছেন এবং সৃত্রবিচার করেছেন বোখারী ও মুসলিমের সৃত্রানুসারে । ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, এক মুসলমান জেহাদ করতো, সাথে সাথে এটাও পছন্দ করতো যে, মানুষ তার সাহস ও আত্মত্যাগ দেখুক । তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াতাংশটি । অকষসীরে মাহক/৩৪৬ |||, 2|100118.007

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।