বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ইহুদীরা একবার রসুল স.কে বললো, আপনি তো নিজেই বলেন, আমাদেরকে প্রজ্ঞাপূর্ণ কিতাব দেয়া হয়েছে। আর একথা আপনার কিতাবেই লেখা আছে যে, যাকে কিতাব দেয়া হয়েছে তাকে দান করা হয়েছে প্রভূত কল্যাণ । তাহলে আপনার সঙ্গে আমাদের দবন্ধ কোথায়? তাদের এমতো অপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। এভাবে তাদেরকে বলে দেয়া হয়েছে যে, আল্লাহ্র বচনরূপী কল্যাণ অন্তহীন । সকল সমুদ্রের পানি কালি বানালেও সে আনুরূপ্যবিহীন, অক্ষয় ও অনস্ত বাণীর অক্ষরায়ণ কখনো সমাপ্ত হবার নয়। সুতরাং হে অজ্ঞ ইহুদীকুল! তোমরা আল্লাহ্র বাণীর অনস্ত ধারাবাহিকতা ও অসীমতাকে মান্য করো । প্রসারিত করো বিশ্বাসের বলয়। তওরাতকে যেমন মান্য করছো, তেমনি মান্য করো কোরআনকে । তওরাত যার উপর অবতীর্ণ হয়েছে, তাকে যেমন বিশ্বাস করেছো, তেমনি বিশ্বাস করো তাকে, যার উপরে অবতীর্ণ হয়েছে কোরআন । এ পথেই রয়েছে প্রকৃত ও প্রভূত কল্যাণ । সকল ঘন্ ও বিতর্কের অবসান। পরের আয়াতে (১১০) বলা হয়েছে__ “বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ্।' হজরত ইবনে আব্বাস বলেছেন, আলোচ্য আয়াতের মাধ্যমে ধ্বনিত হয়েছে বিশ্বাসের মূল বাণী এবং নবী রসুলগণের প্রকৃত মর্যাদার কথা। নবী রসুলগণ একই সঙ্গে মানুষ ও নবী। কারণ তাদের প্রতি অবতীর্ণ হয় ওহী বা প্রত্যাদেশ। এখানেও তেমনি প্রত্যাদেশে বলা হয়েছে, হে আমার রসুল! আপনি পৃথিবীবাসীদের নিকটে আপনার প্রকৃত পরিচয় উন্মোচন করুন এভাকে_ হে মনুষ্য সমাজ! উত্তমরূপে অবগত হও যে, আমিও তোমাদের মতো মনুষ্য সম্প্রদায়ভূত। কিন্ত আমাকে বিশেষায়িত করা হয়েছে প্রত্যাদেশের মাধ্যমে । সেই নিঃসন্দিগ্ধ নির্দেশানুসারেই আমি করে চলেছি সত্যের প্রচার, যার মূল মর্ম হচ্ছে তোমাদের ও আমার আল্লাহ্ এক, একক, অদ্বিতীয়, অবিভাজ্য ও আনুরূপ্যবিহীন ৷ তার সত্তা, গুণাবলী, কার্যাবলী কোনো কিছুতেই কারো কোনো প্রকার অংশীদারিত্ব নেই । ফলকথা, রসুল স.কে বিনয় নম্রতা শিক্ষা দেয়া হয়েছে আলোচ্য আয়াতে । আমি বলি, আলোচ্য নির্দেশনাটির মাধ্যমে একটি বৃহৎ বিশৃঙ্খলার সম্ভাবনা তিরোহিত হয়েছে, যে বিশৃঙ্খলার মধ্যে এখনো নিমজ্জিত রয়েছে অজ্ঞ, অবিবেচক ও উন্নাসিক বৃষ্টানেরা। হজরত ঈসা জন্মান্ধকে দৃষ্টি দান করতেন। কুষ্ঠ রোগীকে নিরাময় করতেন। মৃতকেও করতেন পুনজীবিত। তার এ সফল অলৌকিকত্ব দেখে বৃষ্টানেরা হয়ে গেলো বিপথগামী । কেউ তাকে বললো আল্লাহ্র পুত্র । কেউ বললো তিনি আল্লাহ্র অংশ । শেষতম রসুল মোহাম্মদ মোস্তফা স.কেও আল্লাহ্ দান করেছেন অনেক অলৌকিকত্ব। এতে করে অতি মুগ্ধ ও অপরিণামদশী তাফসীরে মাধহারী/৩৪৫ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।