সুরা কাহ্ফ $ আয়াত ১০৯, ১১০ এ30০505456, পর 4 »পে পর্ণ 34000564357 বে পা্িপার্ঠির চে 5 পর 1£ 4 ০)০2১৭/2$915%598৩৯ ৪ ৩০০22126 0০%50835845438৩4-55 (2) বল, “আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করিবার জন্য সমুদ্র যদি কালি হয় তবে আমার প্রতিপালকের কথা শেষ হইবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হইয়া যাইবে-__ সাহায্যার্থে ইহার মত আরেকটি সমুদ্ব আনিলেও ।' () বল, “আমি তো তোমাদিগের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদিগের ইলাহ্ একমাত্র ইলাহ্। সুতরাং যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তাহার প্রতিপালকের ইবাদতে কাহাকেও শরীক না করে।' প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে___ হে আমার রসুল! আপনি ওই সকল অজ্ঞ, অবিমৃশ্য ও উন্নাসিক ইহুদীদেরকে বলে দিন, আমার প্রভুপালনকর্তার প্রজ্ঞা ও বাণী তো অনভ্ত। কোনো ভাষা সে আনুরূপ্যবিহীন বচন প্রকাশ করে শেষ করতে পারে না। সমুদ্রসমূহের পানিকে যদি তোমরা কালি বানাও এবং সেই কালি দিয়ে আল্লাহ্র বাণী লিখতে শুরু করো, তবে দেখবে সে কালি নিঃশেষ হয়েছে, কিন্ত আল্লাহ্র বাণী অনিঃশেষ। কারণ কালি তো এক সময় শেষ হয়, কিন্তু আল্লাহ্র বাণী অন্তহীন। এভাবে যত সমুদ্রই তোমরা একত্র করো না কেনো, শেষ পর্যন্ত সবই শেষ হবে, কিন্তু আল্লাহ্র বচনবৈভব রয়ে যাবে আগের মতোই অক্ষয় ও অশেষ । এখানে “মাদাদ' অর্থ ওই বস্ত যার ছারা অন্য কোনো বস্তুর সহায়তা হয়। যেমন প্রদীপের জন্য তেল ও কলমের জন্য কালি। আর এর আভিধানিক অর্থ আধিক্য, নিরবচ্ছিন্নতা । আমি বলি, সাত সমুদ্রের পানি এবং তার সঙ্গে আরো অনেক সমুদ্রের পানি সংযোগ করে সেগুলো যদি কালিতে পরিণত করা হয় এবং সেই কালি দিয়ে আল্লাহ্র কালাম লিপিবদ্ধ করা শুরু হয় তবে দেখা যাবে এক সময় কালি নিঃশেষ হয়েছে, কিন্তু আল্লাহ্র বাণী রয়ে গিয়েছে পূর্ব অনিঃশেষ। কেননা সসীম কখনো অসীমকে আয়ত্ত করতে পারে না। তাফসীরে মাযহারী/৩৪৪ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।