বিদেশী ভাষার এই শব্দটি আরবীতেও ব্যবহৃত হয়। জুহাক বলেছেন, ঘন ঘন বৃক্ষবিশিষ্ট বাগানকে বলে ফেরদাউস। কোনো কোনো আলেম বলেছেন, ফেরদাউস বলা হয় সকল কাত্তিময় কাননকে। কেউ কেউ বলেছেন, বিভিন্ন রকমের ফল ও ফসলের বাগানকে বলা হয় ফেরদাউস। এর বহুবচন হচ্ছে ফারাদীস। উল্লেখ্য যে, 5272 ফেরদাউস এর মধ্যে । সকল কিছু নিয়েই ফেরদাউস হয়েছে জান্নাতসমূহের ম সর্বোচ্চ ও সর্বোত্তম । আলোচ্য আয়াতে টি রসিক হিল হয়, তাহলে সাধারণভাবে সকল ইমানদার হবে ওই জান্নাতের অধিবাসী । আর ফেরদাউস যদি কোনো বিশেষ জান্নাত হয়, তবে তার অধিবাসী হবে বিশেষ শ্রেণীর ইমানদারগণ । হজরত আনাস থেকে বায়হাকী উল্লেখ করেছেন, রসুল স. মদ্যপায়ী ও মুশরিকদের জন্য ওই জান্নাত হারাম । হজরত আবদুল্লাহ্ বিন হারেছ বিন নওফেল থেকে ইবনে আবিদ্ দুন্ইয়া উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, জাল্লাহ্ তার আপন হাতে নির্মাণ করেছেন তিনটি বন্তকে__ ১. বাবা আদম ২. মহাগ্রন্থ তওরাত এবং ৩. ফেরদাউস। ফেরদাউস সৃষ্টির প্রাকালে তিনি ঘোষণা করেছিলেন, আমার মর্যাদা ও মহত্বের শপথ! এই জান্নাতে কখনোই প্রবেশ করবে না নিয়মিত মদ্যপায়ী ও দাইয়ুস। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র বচনবাহক! দাইয়ুস কি? তিনি স. বললেন ওই ব্যক্তি, যে তার স্ত্রীকে মন্দকর্মে প্ররোচিত করে। পরের আয়াতে (১০৮) বলা হয়েছে__ “সেখানে তারা স্থায়ী হবে; এর পরিবর্তে অন্য স্থান কামনা করবে না।' একথার অর্থ___ বিশ্বাসী ও সৎকর্মশীলগণ হবে জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী অধিবাসী । অন্যত্র বসবাসের চিন্তা তারা কখনোই করবে না। কারণ এর চেয়ে উত্তম স্থান আর নেই। হাকেম প্রমুখের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার কুরায়েশদের প্রেরিত দূত মদীনায় গিয়ে সেখানকার ইহুদীদেরকে বললো, আমাদেরকে কিছু প্রশ্ন বলে দাও। আমরা ফিরে গিয়ে ওই প্রশ্নসমূহের মাধ্যমে মোহাম্মদ বিন আবদুল্লাহ্কে পরীক্ষা করবো। ইহুদীরা বললো, আপনারা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবেন। দূত মক্কা ফিরে আসার পর কুরায়েশ গোত্র প্রধানেরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন অবতীর্ণ হলো “তারা আপনাকে জিজ্ঞাসাবাদ করছে রূহ সম্পর্কে। আপনি বলুন রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটি আদেশ । আর তোমরা অত্যল্প জ্ঞানই প্রদত্ত হয়েছো" । ইহুদীদের নিকটে এই সংবাদ পৌছলে তারা বলতে লাগলো, আমাদেরকে দেয়া হয়েছে তওরাত। তাই আমরা পেয়েছি বিশাল জ্ঞানের ভাণ্ডার ও প্রভূত কল্যাণ । তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত-__ তাফসীপে মাযহারী/৩৪৩ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।