Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সৎকর্মপরায়ণগণের চিরস্থায়ী ঠিকানা নিরণীত হয়েছে ফেরদাউস নামক বেহেশতের উদ্যান। হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, তোমরা আল্লাহ্‌র কাছে প্রার্থনা কালে ফেরদাউস জান্নাত চেয়ো। ফেরদাউসই হচ্ছে জান্নাতের কেন্দ্র । অন্যান্য জান্নাত অপেক্ষা শ্রেষ্ঠতর ওই জান্নাতের উপরে রয়েছে আল্লাহ্র আরশ এবং সেখান থেকে জান্নাতের স্রোতস্বিনীসমূহ প্রবাহিত হয়। হজরত উবাদা ইবনে ছামেত থেকে তিরমিজি ও হাকেম এবং হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, একশতটি স্তর রয়েছে জান্নাতের । প্রতিটি স্তরের মধ্যবর্তী ব্যবধান আকাশ ও পৃথিবীর অন্তর্বর্তী দূরত্বের সমান। আর জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে ফেরদাউস । সেখান থেকেই অন্যান্য বেহেশতের দিকে প্রবাহিত হয় চারটি নহর। আর ফেরদাউসের উপরে রয়েছে আল্লাহর আরশ । সুতরাং তোমরা আল্লাহ্‌ সকাশে জান্নাতুল ফেরদাউস যাচ্ঞা কোরো। হজরত ইরবাজ ইবনে সারিয়াহ্‌ থেকে বাধ্যার এবং হজরত আবু উমামা বাহেলী থেকে তিবরানী উল্লেখ করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, প্রার্থনার সময় তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থী হয়ো। কারণ ওই জান্নাত সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন। হজরত আবু উমামার বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাটুকু__ জান্নাতুল ফেরদাউসের অধিবাসীরা আরশের আওয়াজ শুনতে পাবে (মাঝখানে কোনো অন্তরায় থাকবে না)। বাগবী লিখেছেন, হজরত কা'ব বলেছেন জান্নাতুল ফেরদাউস অপেক্ষা উচ্চ মর্যাদাসম্পন্ন কোনো জান্নাত নেই। ওই জান্নাতে প্রবেশ করবে সৎকর্মের নির্দেশদাতা ও অসৎকর্মের প্রতিরোধকারী । মুকাতিল বলেছেন, ফেরদাউস হচ্ছে জান্নাতের উচ্চভূমি ও সর্বাধিক কল্যাণ বিশিষ্ট । হজরত আবু মুসা থেকে আহমদ তায়ালাসি ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন__ ফেরদাউসে রয়েছে চারটি বেহেশত । তন্ধ্যে দু'টি বেহেশত স্বর্ণের । সেখানকার অন্ট্রালিকা ও অন্যান্য সামগ্রীও স্বর্ণের । বাকী দু'টো বেহেশত ও তাদের উপকরণসমূহ রৌপ্যনির্মিত। আমি বলি, উপরে বর্ণিত হাদিস দৃষ্টে প্রতীয়মান হয় যে, উল্লেখিত চারটি বেহেশতের নাম ফেরদাউস । কিন্তু একথা ঠিক নয়। কারণ তৎপূর্বে বর্ণিত হয়েছে ফেরদাউস একটি বিশেষ জান্নাতের নাম । সুতরাং বলা যেতে পারে যে, চারটি জান্নাতুল ফেরদাউসের কথা এসেছে বর্ণনাকারীর ভুলে । অথবা “ফেরদাউস' এর শাব্দিক অর্থই এখানে উদ্দেশ্য । হজরত কা'ব বলেছেন, আভিধানিক অর্থে ফেরদাউস বলা হয় দ্রাক্ষা কাননকে । ইকরামা বলেছেন, আবিসিনীয় ভাষায় ঘনবদ্ধ অরণ্যকে বলে ফেরদাউস জুজায বলেছেন, শব্দটি রোমীয়। কিন্তু তাফসীরে মাযহারী/৩৪২ টু ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।