হিসাবে দোজখে প্রবেশ করবে, তাদের আমলের কোনো ওজন হবে না। হিসাবই যাদের নেই, তাদের আমলের আবার ওজন করার প্রয়োজন পড়বে কেনো? এক আয়াতে বলা হয়েছে___ “পাপিষ্ঠদেরকে তাদের চেহারা দেখে চেনা যাবে" । সুয়্যুতী আরো বলেছেন, এই প্রসঙ্গে কুরতুবীর অভিমতটিই যথার্থ । আর এতে করে উদ্ভূত মতবিরোধেরও নিরসন হয়। সুতরাং একথাই বলা যুক্তিযুক্ত যে, বিনা হিসাবের জান্নাতী ও জাহান্নামীদেরকে বাদ দিয়ে অনুষ্ঠিত হবে অবশিষ্ট ইমানদার ও কাফেরদের বিচার । তাদের জন্যই প্রতিষ্ঠিত করা হবে মীযান। আমি বলি, যে কাফেরদের কথা আলোচ্য আয়াতে উল্লেখ করা হয়েছে তারা হচ্ছে মুনাফিক ও আহলে কিতাব । হিসাব-নিকাশের পূর্বে মুনাফিকেরা মিশে থাকবে ইমানদারদের দলে । আর কাফেরেরা থাকবে আলাদা অবস্থানে । মুশরিকদের সঙ্গে তারা থাকবে না। শেষোক্ত আয়াতে (১০৬) বলা হয়েছে___ জাহান্নাম, এটাই তাদের প্রতিফল, যেহেতু তারা সত্যপ্রত্যাখ্যান করেছে এবং আমার নিদর্শনাবলী ও রসুলগণকে গ্রহণ করেছে ব্দ্রপের বিষয়স্বরূপ।' এখানে “জালিকা' অর্থ এটাই । “বিমা কাফার'(সত্যপ্রত্যাখ্যান করেছে) কথাটির দ্বিতীয় অক্ষর “মা' হচ্ছে মায়ে মাসদারী (ধাতুমূল) এবং প্রথম অক্ষর “বা' হচ্ছে কারণ প্রকাশক। এভাবে আলোচ্য অস্বীকৃতি এবং আমার বার্তাবাহকগণের প্রতি বিদ্ধাপ করার কারণে ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতিফল হবে জাহান্নাম । “হুযুওয়ান' বলে ওই ব্যক্তি বা বন্তকে যাকে বানানো হয় বিদ্রপের পাত্র বা ব্দ্রপের বিষয় । সূরা কাহ্ফ ঃ আয়াত ১০৭, ১০৮ ঠা ৪ ৪০ ০ 5 ৩1৫৫ পারা 521, পাত ০5০৮144564১509557948 পা ) পারছিল পা ঠঠিঠ্পাপা। পা, পাজি ॥ ৫ শি 56245১৯ ০৮ 7] যাহারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাহাদিগের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, 0 সেথায় উহারা স্থায়ী হইবে; ইহার পরিবর্তে অন্য স্থান কামনা করিবে না। প্রথমে বলা হয়েছে__ “যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফেরদাউসের উদ্যান।' এখানে “কানাত্লাহুম' কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে, আল্লাহ্র পূর্ব সিদ্ধান্ত বা অঙ্গীকারানুসারে বিশ্বাসী ও |||. 2|100119,00]1 অন্দীরে মহর (৩৯১
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।