Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে কোনো কোনো স্থুলকায় লোকের ওজন মশার ডানার সমানও হবে না। তার প্রমাণ হচ্ছে___ “ফালা নুকীমু লাহুম ইয়াওমাল ক্র়ামাতি ওয়ায্না' (সুতরাং কিয়ামতের দিন তাদের কোনো গুরুত্ব রাখবো না)। বোখারী, মুসলিম। আবু নাঈম ও আজরী আলোচ্য আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে উপস্থাপন করেছেন হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস। হাদিসটি এই- রসুল স. বলেছেন, শক্তিশালী দেহবিশিষ্ট কোনো কোনো লোককে মহাবিচারের দিবসে মীযানের এক পাল্লায় রাখা হবে, কিন্তু তাদের ওজন যবের একটি দানার পরিমাণও হবে না। ফেরেশতারা এরকম সত্তর হাজার ব্যক্তিকে এক ধাক্কায় ফেলে দিবেন। সুতরাং আলোচ্য আয়াতের মর্মার্থ হকে-_ এ ধরনের লোকের আমল ওজনই করা হবে না। বিনা বিচারেই তাদেরকে নিক্ষেপ করা হবে নরকাগ্নিতে । অথবা অর্থ হবে__ যে আমলগুলোকে তারা আমল বলে মনে করে সে আমলগুলোকে মীযানে তুলে দিলে দেখা যাবে, সেগুলোর কোনো ওজনই নেই। বাগবীর বর্ণনায় এসেছে, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, বিচারের দিবসে মানুষ তাদের আপনাপন আমল নিয়ে হাজির হবে। কারো কারো দৃষ্টিতে তাদের পুণ্যকর্মসমূহকে মনে হবে টিহামা পাহাড় সদৃশ । কিন্তু মীযানের পাল্লায় তুলে দিলে দেখা যাবে সেগুলো ওজনহীন। ওই দৃশ্যের প্রতি লক্ষ্য রেখেই এখানে বলা হয়েছে__- সুতরাং কিয়ামতের দিন তাদের কোনো গুরুতৃ রাখবো না। সুয্যুতী লিখেছেন, সেদিন ইমানদারদের আমল ওজন করা হবে, না শুধু ওজন করা হবে কাফেরদের আমল-_ সে সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে । কোনো কাফেরদের নয় । আবার কেউ কেউ বলেছেন, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সেদিন ওজন করা হবে সকলের আমল । প্রথমোক্ত দল তাদের অভিমতের সপক্ষে উপস্থাপন করেন আলোচ্য আয়াতের এই অংশটি “সুতরাং কিয়ামতের দিন তাদের কোনো গুরুত্ব রাখবো না।' শেষোক্ত দলটির অভিমত হচ্ছে, আমল ওজন করা হবে না__ আলোচ্য বাক্যের মর্মার্থ এরকম নয়। বরং মর্মার্থ হবে-_ তাদের আমল গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। কেননা এক আয়াতে বলা হয়েছে-__ এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারা নিজেদের ক্ষতি করেছে এবং তারা জাহান্নামে স্থায়ী হবে (সুরা মু'মিনুন)। কিন্তু কুরতুবীর কথা উল্লেখ করে সুয়্যুতী বলেছেন, সেদিন সকলের আমল ওজন করার প্রয়োজন হবে না। যে বিশ্বাসবানেরা বিনা হিসেবে বেহেশতে যাবে এবং যে সত্যপ্রত্যাখ্যানকারীরা বিনা তাফসীয়ে মাহারী/৩৪ ০ ্ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।