Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নহর হচ্ছে আসমানী কিতাব । আর বাগানের রক্ষক হচ্ছে আল্লাহ্‌র নবী এবং বাগানের বৃক্ষগুলো তো তোমরাই । মরা মুকুল ও ঝরা ফুল হচ্ছে তোমাদের মন্দ আমল, তোমাদের অপকর্মের পরিণাম । হে বনী ইসরাইল জনগোষ্ঠী! আমি তো তোমাদের স্বেচ্ছাচারিতার পক্ষে সিদ্ধান্ত প্রদান করি। উপস্থাপিত দৃষ্টান্তটির মাধ্যমে আমি তোমাদেরকে সদুপদেশ প্রদান করলাম । তোমরা গাভী, বকরী ইত্যাদি জবাই করে আমার নৈকট্য অর্জন করতে চাও। কিন্তু মনে রেখো তোমাদের কোরবানীর গোশত আমার নিকটে পৌছে না। আমি তো পানাহার থেকে চিরমুক্ত। চিরপবিত্র । আমি কেবল বলি, হে উদাসীন জনতা! তাক্ওয়া (সাবধানতা) অবলম্বন করো । যে সকল হত্যা আমি হারাম করেছি, সেগুলো থেকে বিরত থাকো । এভাবে হালাল ও হারামের যথামান্যতার মাধ্যমে আমার প্রসন্নতা লাভে সচেষ্ট হও। কিন্তু তোমরা তো উন্নাসিক। রক্তলোলুপ। তোমাদের হস্ত ও বস্ত্র অবৈধ রক্তে রঞ্জিত। তোমরা আমার গৃহ নির্মাণ করো। নির্মিত গৃহ বা মসজিদের ভিতর ও বাহির পবিভ্রও রাখো । কিন্তু তোমাদের অন্তর ও বাহির অপরিচ্ছন্ন, অপবিত্র । তোমরা মসজিদকে সাজিয়েছো সুন্দররূপে । কিন্তু জ্ঞান ও বিবেককে রেখেছো অসুন্দর আচ্ছাদনে । কী ভেবেছো তোমরা? আমি কি মসজিদে থাকি? আমি তো মসজিদ নির্মাণ করতে বলেছি এজন্যে যে, সেখানে সমুন্নত হবে আমার বিধানাবলী । সমুচ্চারিত হবে আমার স্মরণ। বিঘোষিত হবে আমার প্রশংসা ও পবিত্রতা । তারা বলে, আমরা রোজা রাখি কিন্তু আমাদের রোজা উপরে ওঠানো হয় না। আমরা নামাজ পড়ি। কিন্তু সে নামাজে নূর সৃষ্টি হয় না। আমরা দান করি। কিন্তু সে দান আমাদেরকে পবিত্র করে না। আমরা গর্দভের মতো চিৎকার করে প্রার্থনা জানাই এবং বাঘের মতো সশব্দে কাদাকাটি করি। কিন্তু আমাদের প্রার্থনা ও রোদন গৃহীত হয় না। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কী কারণে তাদের কার্যকলাপ, আবেদন ও রোদন আমার নিকটে পৌছে না। আমি কি সর্বশ্রোতা, সব্বদ্রষ্টা, সর্বজ্ঞ ও পরমতম দয়ার নই? কী করে তাদের রোজাকে আমি উপরে ওঠাবো? তারা রোজা রেখে মিথ্যা কথা বলে। নিষিদ্ধ খাদ্য ভক্ষণ করে, কী ভাবে তাদের নামাজে দেখা দিবে জ্যোতির উদ্ভাস? তাদের হৃদয় যে আমার শত্রু । সীমালংঘনকারীদের প্রতি তাদের রয়েছে আন্তরিক অনুরাগ । তাদের দানই বা তাদের পরিশুদ্ধ করবে কেনো? তারা তো দান করে অপরের আত্মসাৎকৃত সম্পদ । আমি তো দানের বিনিময় প্রদান করি কেবল তাদেরকেই, যারা বিশুদ্ধাচারী । তাদের প্রার্থনাই বা আমি কবুল করবো কেনো? তারা যে কপট । তাদের কথা ও কাজ যে সুসমঞ্জসপূর্ণ নয়। আমি তো প্রার্থনা গ্রহণ করবো কেবল তাদের, যারা তাফসীরে ৩৪ টু মহত ||||||2|100118.00

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।