ক্ষেত্রেই হজরত আলীর উক্তিটি সীমাবদ্ধ নয়। সত্যাধিষ্ঠিত আহলে সুন্নত ওয়াল জামাতের সকল বিরুদ্ধবাদী দল-উপদলগুলোও বিশেষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত । যেমন _ মোতাজিলা, শিয়া (বর্তমান জামানার কাদিয়ানী, মওদুদী) ইত্যাদি । আমি বলি, আলোচ্য আয়াতের বক্তব্য থেকে এটাই প্রতীয়মান হয় যে, যারা মহাপ্রলয় ও পুনরুথান দিবসে অবিশ্বাসী এবং যারা পার্থিবতার পৃজক, তারাই আলোচ্য আয়াতের “বিশেষ ক্ষতিগ্রস্ত' কথাটির লক্ষ্য । যেদিকে তারা দুনিয়ার কোনো লাভ দেখতে পায়, সেদিকেই তারা পরিচালিত করে তাদের চিন্তা-চেতনা ও কর্মকাণ্তকে। তারা মনে করে, এই র পরে আর কোনো কিছুই নেই। বলে, আখেরাতের আশায় যারা পার্থিব মেনে নেয়, তারা নির্বোধ । এর পরের আয়াতে (১০৪) বলা হয়েছে__ “ওরাই তারা, পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে।' এর পরের আয়াতে (১০৫) বলা হয়েছে__ “ওরাই তারা, যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী ও তার সঙ্গে তাদের সাক্ষাতের বিষয় ।" একথার অর্থ__ ওই সকল লোকই বিশেষ ক্ষতিগ্র্ত, যারা পৃথিবীকে পরবর্তী পৃথিবীর উপরে প্রাধ্যান্য দেয়, উদাসীন থাকে মহাপ্রলয় ও পুনরুথান সম্পর্কে এবং অস্বীকার করে মহাবিচারের দিনের বিচারানুষ্ঠানকে । রসুল স. বলেছেন, ওই ব্যক্তিই সত্যাশ্রয়ী ও সচেতন যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং যথাপ্রস্ততি গ্রহণ করেছে মৃত্যু-উত্তর জীবনের জন্য । আর ওই ব্যক্তি মিথ্যাচারী ও নির্বোধ, যে স্বপ্রবৃত্তির অনুসারী এবং আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপকারী। যথাসূত্রপরম্পরায় হজরত আনাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, তিরমিজি, ইবনে মাজা, হাকেম। আলোচ্য আয়াতের উদ্দেশ্য যদি ইহুদী ও খৃষ্টান হয়, তবে এখানে নিদর্শনাবলী অস্বীকার করার অর্থ হকে-_- তারা পুনরুথান দিবসকে স্বীকার করলেও ওই সময়ের ঘটিতব্য বিষয়াবলী সম্পর্কে প্রদান করে মনগড়া ব্যাখ্যা । যেমন তারা মনে করে সেখানে তাদের কোনো আযাব হবে না। হলেও তা হবে কেবল চল্লিশ দিনের জন্য। নিঃসন্দেহে এমতো ধারণা ও উক্তি আল্লাহ্র নিদর্শনাবলীকে অস্বীকার করার নামান্তর | এরপর বলা হয়েছে__ “ফলে, তাদের কর্ম নিম্ষল হয়ে যায়, সুতরাং কিয়ামতের দিন তাদের কোনো গুরুত্ব রাখবো না।' এখানে “আ"মালুহুম' অর্থ ওই সকল কর্ম, যা তারা করেছিলো দুনিয়া অর্জনের জন্য । অথবা ওই সকল আমল, যা তারা করেছিলো পুণ্য অর্জনের জন্য। কিন্তু সেগুলোর দ্বারা তারা কোনো পুণ্য অর্জন করতে পারবে না। কারণ পুণ্যকর্ম কবুল হওয়ার মূল শর্তই হচ্ছে ইমান। কিন্ত তারা ছিলো বেইমান। আর এখানকার 'ওয়ায্না' শব্দটির মাধ্যমে একথাই বুঝানো হয়েছে যে, আল্লাহ্ সেদিন তাদেরকে কোনো প্রকার গুরুত্ব প্রদান করবেন না। অর্থাৎ তাদের আমলগুলোকে তিনি গণনযোগ্য বলে মনেই করবেন না। পু তাফসীরে মাযহারী/৩৩৯ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।