Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে... “যারা সত্যপ্রত্যাখ্যান করেছে, তারা কি মনে করে যে, তারা আমার পরিবর্তে আমার দাসদেরকে অভিভাবকরূপে গ্রহণ করবে? এখানে আল্লাহ্‌র কন্যা অথবা যারা বলে নবী ঈসা ও নবী উযায়ের আল্লাহ্‌র পুত্র । হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির দ্বারা বোঝানো হয়েছে ওই শয়তানকে, অংশীবাদীরা যার উপাসনা করে। মুকাতিল বলেছেন, কথাটির উদ্দেশ্য হচ্ছে অংশীবাদীদের দ্বারা পূজিত দেব-দেবীদের প্রতিমাসমূহ। অন্য আয়াতেও এর “আউলিয়াআ' অর্থ অভিভাবক, সুপারিশকারী অথবা শাফায়াতকারী । আলোচ্য বাক্যটি একটি অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন। এভাবে প্রশ্ন উথ্থাপন করে সত্যপ্রত্যাখ্যানকারীদের মিথ্যা ও কাল্পনিক উপাস্যসমূহের অভিভাবক ও সুপারিশকারী হওয়াকে অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য যে, সত্যপ্রত্যাখ্যানকারীরা তাদের কাল্পনিক ও মিথ্যা উপাস্যসমূহকে অভিভাবক ও বন্ধু মনে করে। কিন্তু তার প্রকৃতপক্ষে তাদের বন্ধু নয়, তাদের শক্র। মহাবিচারের দিবসে তাদের পূজিত শয়তান ও দেবতারাও তাদেরকে অস্বীকার করবে এবং অভিসম্পাত বর্ষণ করবে একে অপরের প্রতি । এরপর বলা হয়েছে___ “আমি সত্যপ্রত্যাখ্যানকারীদের অভ্যর্থনার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম ।' এখানে “নুযুলা' অর্থ অবতীর্ণ হওয়ার স্থান অথবা অতিথিগণের আহার্য । আলোচ্য বাক্যে কাফেরদের জন্য এভাবে অতিথি সৎকার বা অভ্যর্থনার কথা বলা হয়েছে উপহাসচ্ছলে। বিদ্রপের স্বরে বলা হয়েছে__ “আমি সত্যপ্রত্যাখ্যানকারীদের অভ্যর্থনার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম ।' পরের আয়াতে (১০৩) বলা হয়েছে__ 'বলো, আমি কি তোমাদের সংবাদ দিবো তাদের, যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত?' হজরত ইবনে আব্বাস এবং হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস বলেছেন, আলোচ্য আয়াতে “বিশেষ ক্ষতিগ্রস্ত কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে ইহুদী ও খৃষ্টানকে, যারা নিজেদেরকে সত্যাধিষ্টিত বলে মনে করে অথচ তাদের শরিয়ত রহিত । কেউ কেউ বলেছেন, সংসারত্যাগী খৃষ্টান পুরোহিতেরাই আলোচ্য কথাটির উদ্দেশ্য, যারা সাধনার বশবর্তী হয়ে মনে করে তারা পথপ্রাপ্ত, অথচ তারা অস্বীকার করে শেষ রসুলের শরিয়তকে । নিঃসন্দেহে তাদের সকল পরিশ্রম ও সাধনা পর্যবসিত হবে ব্যর্থতায় । হজরত আলী বলেছেন, “বিশেষ ক্ষতিগ্রস্ত বলে এখানে বোঝানো হয়েছে খারেজীদেরকে, যারা রসুল স. এর সাহাবীগণের বিরুদ্ধে বিদ্রোহ করাকে মনে করে বৈধ । কেবল খারেজীদের তাফসীরে ৩৩৮ টু মহ, ||||||.2|11001118,01

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।