Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (৯৯) বলা হয়েছে__ “সেইদিন আমি তাদেরকে ছেড়ে দিবো দলের পর দলে তরঙ্গের আকারে ।' কোনো কোনো আলেম বলেছেন, এখানে ইয়াজুজ-মাজুজদের প্রাচীর ভেঙে বেরিয়ে আসার সময়ের কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে, তারা ওই প্রাচীর ভেঙে বিক্ষুব্ধ তরঙ্গের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সংখ্যায় অসংখ্য বলেই তারা বিশৃংখলভাবে একে অপরকে ঠেলে ফেলে অগ্রসর হতে থাকবে সামনের দিকে । কেউ কেউ আবার বলেছেন, এরকম ঘটনা ঘটবে কবর থেকে পুনরুথানের সময়ও । অর্থাৎ তখন সকল কবরবাসী তরঙ্গের আকারে পুনরুখিত হবে। জ্নেরাও থাকবে ওই মহা তরঙ্গের মধ্যে । পরবর্তী বাক্যটির কারণেই এরকম তাফসীরের অবকাশ বিদ্যমান । এরপর বলা হয়েছে___ “এবং শিংগায় ফুৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করবো ।" একথার অর্থ__ ইসরাফিল ফেরেশতার দ্বিতীয় ফুৎকারের পর সকল সমাধি বিদীর্ণ করে উ্থিত হবে সকল মানুষ । আমি তখন তাদেরকে হিসাব গ্রহণের নিমিত্তে সমবেত করবো সমতল হাশর প্রান্তরে ৷ এর পরের আয়াতে (১০০) বলা হয়েছে__ “এবং সেই দিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করবো সত্যপ্রত্যাখ্যানকারীদের নিকট । এর পরের আয়াতে (১০১)বলা হয়েছে__ “যাদের চক্ষু ছিলো অন্ধ আমার নিদর্শনের প্রতি ।' এখানে “গিতৃআন' শব্দটির অর্থ কোনো কিছুকে আচ্ছন্রকারী বা আবৃতকারী, অস্তরাল। আর এখানে “জিকরি' অর্থ ওই সকল নিদর্শন যা বিবেচিত হয় আল্লাহ্‌র অস্তিত্ব ও গুণাবলীর প্রমাণরূপে। অর্থাৎ যাদের চোখ ছিলো ওই সকল প্রমাণ দর্শন থেকে অন্ধ__ মূর্খতা, বিরূপ মনোভাব ও তাচ্ছিল্যপ্রবণতা দ্বারা আবৃত। এরপর বলা হয়েছে-_ “এবং যারা শুনতেও ছিলো অপারগ ।' একথার অর্থ __ এবং যাদের শ্রুতি ছিলো সত্য উচ্চারণ ও সত্যের আহ্বান শুনতে অনভ্যন্ত ও অক্ষম। এভাবে পূর্ববর্তী আয়াত ও এই আয়াতের মর্মার্থ দীড়িয়েছে__ সত্যদর্শন ও সত্যশ্রবণ থেকে যাদের চক্ষু ও কর্ণ অন্ধ ও বধির, সেই সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের সামনে মহাবিচারের দিবসে আমি উপস্থিত করবো জৃলস্ত জাহান্নামকে। উল্লেখ্য যে, আল্লাহৃতায়ালাই রসুল স. এর দুশমনদের ললাটে লিখে দিয়েছেন চিরস্থায়ী দুর্ভাগ্য। তাই তারা রসুল স. ও তার সহচরবৃন্দের প্রতি বিরূপ মনোভাবাপন্ন। তাদের মাবদায়ে তা'যুন (সূচনা স্থল) ছিলো আল্লাহ্‌র গুণবাচক নাম “আলমুদ্বিল্লু' (পেথত্রষ্টকারী)। সুতরাং সৃষ্টির সূচনালগ্ন থেকেই তারা সত্যপ্রত্যাখ্যানকারী । তাই তাদের হেদায়েত প্রাপ্তি ছিলো অসম্ভব । সমগ্র সৃষ্টিজগৎ হচ্ছে আল্লাহ্‌র নাম ও গুণাবলীর প্রতিবিম্ব অথবা প্রতিবিশ্বের প্রতিবিম্ব | সুতরাং যে তাকসীরে মাযহারী/৩৩৬ ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।