ত্রাণকর্মীরূপে ওই পাখিরা ইয়াজুজ-মাজুজদের লাশগুলোকে উঠিয়ে নিয়ে ফেলে দিবে অজ্ঞাত স্থানে। তারপর আল্লাহ্র অভিপ্রায়ানুসারে শুরু হবে তুমুল বৃষ্টি। কোনো তাবু বা গৃহের ছাদই সে বৃষ্টিকে ঠেকাতে পারবে না। বৃষ্টি পৃথিবীর সকল স্থান ধুয়ে মুছে সাফ করে দিবে । পৃথিবীতে নতুন করে দেখা দিবে ফল ও ফসলের বিপুল সমারোহ। পৃথিবীর সকল উৎপাদন হবে বরকতময় । ফল-মূল এত বড় হবে যে একটি আনার খাদ্যের প্রয়োজন মিটাতে পারবে একটি গোত্রের এবং তার খোসা ছায়াদান করতে পারবে একটি দলকে। বহু মানুষ পান করে পরিতৃপ্ত হতে পারবে একটি উটের দুধ। এভাবে একটি গাভীর দুধ পরিতৃপ্ত করতে পারবে একটি গোত্রকে এবং একটি ছাগলের দুধ পরিতৃপ্ত করতে পারবে একটি শাখা গোত্রকে ৷ কিছুকাল কেটে যাবে এভাবে । তারপর আল্লাহ্ প্রবাহিত করে দিবেন এক প্রকার সুবাসিত বাতাস । ওই বাতাস স্পর্শ করবে প্রত্যেকের বুকের পাজর। রূহে ওই বাতাসের আঘাত লাগার সঙ্গে সঙ্গে পরলোকগমন করবে মুমিনেরা ৷ এভাবে সমস্ত পৃথিবী হয়ে যাবে মুমিনশূন্য ৷ বেঁচে থাকবে কেবল কাফেরেরা । তারা গাধার মতো চিৎকার করবে এবং নিজেদের মধ্যে শুরু করবে বিরতিহীন যুদ্ধ। এর কিছুদিন পরেই শুরু হবে মহাপ্রলয় ৷ মুসলিমের অন্য এক বর্ণনায় এসেছে, পানিবিহীন মৃত সাগরের পাড়ে এসে ইয়াজুজ-মাজুজদের পশ্চাতবর্তী দলটি বলবে, এখানে হয়তো কখনো পানির অস্তিত্ব ছিলো। এরপর তারা পৌছবে খামর পর্যস্ত। বাইতুল মাকদিসের নিকটবর্তী একটি পাহাড়ের নাম খামর। সেখানে পৌছে তারা বলবে, আমরা তো পৃথিবীবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এসো, এবার আমরা আকাশবাসীদেরকে হত্যা করি। একথা বলেই তারা আকাশের দিকে তাদের ছোট্ট ছোট্ট তীর নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ তাদের তীরগুলোকে রক্তরঞ্জিত করে দিবেন । মাটিতে পতিত রক্তরঞ্জিত তীরগুলো দেখে তারা খুব খুশি হয়ে যাবে । তিরমিজির বর্ণনায় এসেছে, বিশাল আকৃতির পক্ষিকুল ইয়াজুজ-মাজুজদের লাশগুলোকে উঠিয়ে নিয়ে নিক্ষেপ করবে বিভিন্ন গহ্বর ও গুহায় । মুসলমানেরা তাদের পরিত্যক্ত তীর, তুন ও ধনুকগুলো জ্বালানী হিসেবে ব্যবহার করবে সাত বছর ধরে । হাদিসটি বর্ণনার পর বাগবী লিখেছেন, ইয়াজুজ-মাজুজ সমুদ্রের পাড়ে পৌছে নিঃশেষে পান করে ফেলবে সাগরের সকল পানি ও খেয়ে ফেলবে সকল প্রাণী। গাছ, কাঠ, মানুষ সকলকেই খেয়ে ফেলবে তারা । কিন্তু তারা মক্কা মদীনা ও বাইতুল মাকদিসে পৌছতে পারবে না। হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, ইয়াজুজ-মাজুজ নিশ্চিহ্ন হওয়ার পর পুনরায় পালন করা যাবে হজ ও ওমরা। তাফসীরে মাযহারী/৩৩৫ ॥1111.0|110011 9,001
— صفحة ٣٣٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.