দুধে পরিপূর্ণ । এরপর সে গমন করবে আর একটি জনপদে । কিন্তু সেখানকার লোকেরা তার আহ্বানকে প্রত্যাখ্যান করবে । কিন্তু দাজ্জাল সেখান থেকে চলে যাবার পর তারা হবে দুর্ভিক্ষকবলিত ও নি€স্ব। এরপর সে ফিরে আসবে সেই উৎসন্ন জনপদে । সেখানে গিয়ে সে মাটিকে হুকুম দিবে, তোমার অভ্যন্তরের সকল সম্পদ বের করে দাও । মাটি তার হুকৃম তামিল করবে । তখন সে ডাকবে এক যুবককে । তারপর তাকে দ্বিখগ্তিত করে খণ্ড দু'টোকে রেখে দিবে তীরের দূরত্বের দুই প্রান্তে । তারপর সে ওই যুবকের নাম ধরে ডাকবে । তৎক্ষণাৎ তার শরীরের খণ্ড দু'টো একত্র হবে এবং সে হয়ে যাবে জীবিত। এরপর আকাশ থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মরিয়ম। দামেক্কের পূর্বপ্রান্তে শাদা মিনারের উপরে দুই ফেরেশতার কাধে ভর করে অবনত মন্তকে নেমে আসবেন তিনি৷ তার শরীরের স্বেদবিন্দু চমকাতে থাকবে মোতির মতো । যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তার নিংশ্বাসের সৌরভ । তিনি নেমেই দাজ্জালকে খুজতে থাকবেন । খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যাবেন ফিলিস্তিনের লুদ নামক স্থানে এবং তৎক্ষণাৎ তাকে হত্যা করে ফেলবেন। তখন দাজ্জালের বিশৃংখলা থেকে মুক্ত হবে মানবতা । এভাবে তিনি দূর করে দিবেন মানুষের বিষগ্রতা ও মলিনতা । সকলকে সুসংবাদ দান করবেন জান্নাতের । ওই সময় প্রত্যাদেশের মাধ্যমে তাকে জানানো হবে জুলকারনাইনের প্রাচীরের মাধ্যমে এতদিন যাদেরকে আটকে রাখা হয়েছিলো, তারা প্রাচীর ভেঙে প্রবল বেগে মানুষের জনপদ সমূহের দিকে ছুটে আসছে। তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করো । ঈসা ইবনে মরিয়ম তাই করবেন। ইত্যবসরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইয়াজুজ মাজুজের দল। তাদের অগ্রগামী দলটি নিঃশেষে পান করে ফেলবে মৃত সাগরের পানি। পশ্চাতবর্তী দল সেখানে পৌছে শুষ্ক সাগর দেখে মন্তব্য করবে, মনে হয় এখানে আগে পানি ছিলো । ওদিকে হজরত ঈসা তার পর্বতাশ্রয়ের জীবনে খাদ্য সংকটে পতিত হবেন । খাদ্য সামখ্রী হয়ে পড়বে মহার্ঘ। তখন স্বর্ণমুদ্রার চেয়েও অধিক মূল্যবান হবে গরু বা ষাড়ের রান। ইয়াজুজ-মাজুজের আক্রমণ থেকে আত্মরক্ষার নিমিত্তে তিনি তখন তার সাথীদেরকে নিয়ে আল্লাহ্র দরবারে প্রার্থনা জানাবেন। তার প্রার্থনা মঞ্তুর করা হবে। আল্লাহ্ ইয়াজুজ-মাজুজের ঘাড়ে সৃষ্টি করে দিবেন অসংখ্য কীটবিশিষ্ট এক ধরনের ঘা। ওই ঘায়ের যন্ত্রণায় ছট্ফট্ করতে করতে মৃত্যুমুখে পতিত হবে সকল ইয়াজুজ-মাজুজ। ঈসা রূহুল্লাহ্ তখন নেমে আসবেন তুর পর্বতমালা থেকে । দেখবেন, সারা পৃথিবী আচ্ছাদিত হয়ে রয়েছে ইয়াজুজ- মাজুজদের মরদেহে । তিনি তখন তার সাথীদেরকে নিয়ে আল্লাহ্র সাহায্যার্থী হবেন। প্রার্থনা করবেন, হে আমাদের আল্লাহ্! উটের মতো গলদেশবিশিষ্ট বৃহদাকৃতির অসংখ্য পাখি প্রেরণ করো। তার ওই প্রার্থনাও কবুল করা হবে। অফীরে মাহারী/৩৩৪ 1|||||8|100|1 8.0]
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।