হজরত নাওয়াস ইবনে সামআন থেকে মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, তখন সকাল । রসুল স. শুরু করলেন দাজ্জালের আলোচনা । তার কণ্ঠস্বর হয়ে যাচ্ছিলো ক্রমশঃ নিম্নগামী । বার বার তিনি প্রস্থানোদ্যত হতে চেষ্টা করছিলেন। তার আচরণ দেখে আমাদের মনে হলো দাজ্জাল হয়তো অতি নিকটে কোথাও বিদ্যমান । আমরা আতংকিত হলাম । তিনি স. বললেন, কী হলো তোমাদের? আমরা বললাম হে আল্লাহ্র বাণীবাহক! আমরা দাজ্জালের আলোচনা শুনলাম । সবিস্ময়ে ও সভয়ে লক্ষ্য করলাম একবার আপনার কণ্ঠস্বর পৌছে যাচ্ছে উচ্চ গ্রামে, একবার আপনি হয়ে পড়ছেন নিম্নকণ্ঠ । আপনার এমতো অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে দাজ্জাল হয়তো আশে পাশে কোথাও রয়েছে । রসুল স. বললেন, আরো একটি বিষয় রয়েছে, যা দাজ্জাল অপেক্ষা অধিক ভয়াবহ। দাজ্জাল যদি আমার উপস্থিতিতে আবির্ভত হয়, তবে আমি স্বয়ং তার মোকাবিলা করবো। আর আমি চলে যাওয়ার পর যদি সে আসে, তবে তোমাদেরকেই নিতে হবে মোকাবিলার দায়িত্। অবশ্য আল্লাহ্ তখন আমার পক্ষ থেকেই প্রকৃত বিশ্বাসীদেরকে রক্ষা করবেন। দাজ্জাল হবে অবিন্যস্ত কেশবিশিষ্ট এক যুবক। তার এক চোখ হবে বিক্ষোরিত। মনে হবে চক্ষুটি বুঝি এই মুহূর্তে বেরিয়ে আসবে কোটর থেকে। আমার মতে আবদুল উজ্জা বিন কাতানের সঙ্গে রয়েছে তার অবয়বগত সাদৃশ্য । তার সঙ্গে সাক্ষাত ঘটলে পাঠ করে নিতে হবে সুরা কাহফের প্রথম দিককার কয়েকটি আয়াত। তার আবির্ভাব স্থল হবে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তীতে | তার ডান ও বামের অনেক কিছুই সে ধ্বংস করে ফেলতে থাকবে । হে আল্লাহ্র বান্দাগণ! বিশ্বাসের উপরে সুদৃঢ় অবস্থান গ্রহণ করা তোমাদের অবশ্য কর্তব্যকর্ম। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র বচনবাহক! পৃথিবীতে সে কতদিন থাকবে? তিনি স. বললেন, চল্লিশ দিন। কিন্তু প্রথম দিনটি হবে এক বৎসরের সমান। পরের দিনটি হবে এক মাসের সমান । তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান। বাকী দিনগুলো হবে এখনকার দিনগুলোর মতো । আমরা বললাম, বছরের সমান দিনটিতে কি আমরা এখনকার একদিনের মতো পীচ ওয়াক্ত নামাজ পড়বো? তিনি স. বললেন, না। অনুমানে ওয়াক্ত নির্ধারণ করে নিয়ে নিয়মিত সব ওয়াক্তের নামাজ পড়তে হবে । আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র বাণীপ্রচারক! সে চলাচল করবে কীভাবে? তিনি স. বললেন, বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় যেভাবে চলে । সে যাকে দেখবে, তাকে তার উপর ইমান আনতে বলবে । এক জনপদের লোকেরা তাকে মানবে । সে মেঘকে বলবে, বৃষ্টি বর্ষণ করো । মেঘ তখন বৃষ্টি বর্ষণ করবে। মাটিকে হুকুম দিবে, উদ্ভিদের অস্কুরোদগম ঘটাও । মাটিও তার নির্দেশ পালন করবে । তার উপর যারা ইমান আনবে তাদের উটগুলো চারণভূমি থেকে ফিরে আসবে পরিতৃপ্ত অবস্থায় । উটগুলোর থাকবে উচু কুঁজ। উটনীগুলোর ওলান হবে |||. 2|100119,00] অকপীরে মাহা ৩৩৪
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।