Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কৃতজ্ঞতা। আর একটি বিষয়ও ভালো করে জেনে রাখো যে, আল্লাহ্‌ যতদিন চাইবেন, ততদিন এই প্রাচীর অটুট থাকবে । তারপর তার প্রতিশ্রুত সময়ে একদিন অবশ্যই ভেঙে পড়বে এই সুদৃঢ় প্রতিবন্ধকটি । কিয়ামতের নিকটবর্তী সময়ে তখন এই ভেঙে পড়া প্রাচীরটি অতিক্রম করে সমভূমিতে নেমে আসবে ইয়াজুজ মাজুজের সংহারপ্রবণ বিশাল জনস্রোত। এরপর বলা হয়েছে__ “এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য ।' একথার অর্থ__ জুলকারনাইন আরো বললেন, একথাও ভালো করে জেনে নাও হে নির্মাণসফল ও আত্মতৃপ্ত জনতা! কিয়ামত আল্লাহ্‌র প্রতিশ্রুত একটি বিষয়। সুতরাং যথাসময়ে তা সংঘটিত হবেই । কারণ তার প্রতিশ্রুতি চিরায়ত, চিরন্তন । বাগবী লিখেছেন, জুলকারনাইনের কর্মমুখর জীবনে এরপর নেমে এলো যবনিকা। রহস্যময় এক অন্ধকারে প্রবেশ করে পুনরায় ফিরে এলেন তিনি। এরপর মৃত্যুকে আলিঙ্গন করলেন জুর নামক এক শহরে । কোনো কোনো আলেম বলেছেন, জুলকারনাইনের বয়স তখন হয়েছিলো ত্রিশ বছরের কিছু বেশী । হজরত আবু হোরায়রা থেকে সুপরিণত সূত্রে বাগবী আরো লিখেছেন, ইয়াজুজ মাজুজেরা প্রতিদিন ওই প্রাচীরটিকে কেটে ফেলতে চেষ্টা করে। আঘাতে আঘাতে খোদাই করে ফেলে প্রাটীরের বিভিন্ন অংশ। দিনান্তে তাদের নেতা তাদের পরিশ্রান্ত জনতাকে বলে এবার ক্ষান্ত হও। বাকী কাজটুকু আমরা সেরে ফেলবো আগামীকাল । পরদিন তারা এসে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে প্রাটীরটি পূর্ববৎ নিটোল ও অটল। তবুও তারা পূর্ণোদ্দমে শুরু করে প্রাচীর ভঙ্গের কাজ। সন্ধ্যায় আবার ফিরে যায়। পরদিন এসে দেখে প্রাটীরটি আগের মতোই নিচ্ছিদ্র ও নিখুত। প্রতিদিনই এরকম হতে থাকে । কিন্ত তাদের চেষ্টাও চলতে থাকে বিরামহীনভাবে । কিয়ামতের নিকটবর্তী এক সময় ফিরে যাবার আগে তাদের সর্দার বলবে, আজ এ পর্যন্তই থাক, ইনশাআল্লাহ্‌ আগামীকাল বাকী কাজটুকু সমাপ্ত করবো । ইনশাআল্লাহ বলার কারণে পরদিন এসে তারা দেখবে তারা প্রাচারটি দাড়িয়ে আছে। এই দৃশ্য দেখে উল্লসিত হয়ে পড়বে তারা । এভাবে উপধু্পরি প্রচেষ্টা তাদের সফল হবে । এক সময় প্রাটারটিকে চূর্ণ-বিচুর্ণ করে দিয়ে তারা দলে দলে নেমে আসবে সমভূমিতে । নিঃশেষ করে ফেলবে সকল জলাশয়, ঝর্ণা, হুদ, কূপ ও নদীর পানি । তাদের ভয়ে মানুষ আশ্রয় গ্রহণ করবে অর্গলবদ্ধ গৃহে অথবা দুর্গে। আসমানের দিকে তীর নিক্ষেপ করবে তারা । আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে দিবেন। রক্তমাখা পতিত তীর দেখে তারা বলবে, আমরা এখন পৃথিবীবাসী ও আকাশবাসী সকলের উপরে কর্তৃত প্রতিষ্ঠা করেছি। আল্লাহ্‌ তখন তাদের ঘাড়ের উপরে সৃষ্টি করে দিবেন যন্ত্রণা ও মৃত্যুপ্রদায়ক এক ধরনের ফোড়া । যখন ফৌড়াগুলো পরিণত হবে, তখনই ঘটবে তাদের মৃত্যু ৷ তাফসীরে মাযহারী/৩৩২ ঢু ||1|11.011100119.0011

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।