এর পরের আয়াতে (৯৫) বলা হয়েছে__ 'সে বললো আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন, তা-ই উৎকৃষ্ট; সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাটীর গড়ে দিবো।' এখনে “মা মাক্কান্নী' কথাটির মাধ্যমে সম্রাট জুল-কারনাইন এটাই বুঝাতে চেয়েছেন যে-__ আল্লাহ্ আমাকে দান করেছেন বিপুল বৈভব। সুতরাং বৈভবগত কোনো সমস্যা এখানে নেই। আর আমাকে প্রদত্ত আল্লাহ্র করুণাসঞ্জাত বিত্তবৈভৰ নিশ্চয় তোমাদের পরিশ্রমার্জিত বৈভব অপেক্ষা উত্তম। “কুওয়াতু' অর্থ এখানে শ্রম, শ্রমিক অথবা শ্রমোপকরণ। পরের আয়াতে (৯৬) বলা হয়েছে__ “তোমরা আমার নিকট লৌহপিগ সমূহ আনয়ন করো ।' এখনে 'যুবারাল হাদীদ' অর্থ লৌহপিণড বা বড় বড় লোহার টুকরা । 'যুবুর' শব্দটি বহুবচন। এর একবচন হচ্ছে “যুবরাতুন' ৷ উল্লেখ্য যে, সম্রাটের নির্দেশানুসারে লোকেরা সেখানে এনে জমা করলো বিপুল সংখ্যক লৌহপিগু, কয়লা ও কাঠ । এরপর তার নির্দেশে সেগুলোকে সন্নিবেশিত করা হলো ধাপে ধাপে স্তরে স্তরে । এরপর বলা হয়েছে-_ 'অতঃপর মধ্যবতী ফাঁকস্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তপ দুই পর্বতের সমান হলো তখন সে বললো, তোমরা হাপরে দম দিতে থাকো। যখন তা অগ্নিবৎ উত্তপ্ত হলো তখন সে বললো, তোমরা গলিত তায আনয়ন করো, আমি তা ঢেলে দেই নির্মীয়মাণ প্রাচীরের উপর । “সদাফাইনি" অর্থ দুই প্রান্তর । 'সদৃফুন' অর্থ ঝুঁকে যাওয়া বা আকৃষ্ট হওয়া। “তাসাদিফ' অর্থ সামনাসামনি হওয়া । “উফরিগ' অর্থ ফেলে দেওয়া, বইয়ে দেওয়া, ভাগ করে দেয়া বা ঢেলে দেয়া। “ক্ত্ররান' অর্থ গলিত তামা । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাঁড়িয়েছে__ তারপর যখন লৌহপিত্ডের মাধ্যমে নির্ষিত প্রাকার দুই প্রান্ত পর্যন্ত বিস্তৃত হলো, তখন জুল-কারনাইন বললেন, এবার তোমরা এর উপরে কাষ্ঠখণ্ড একত্র করে সেগুলোতে আগুন জালিয়ে দাও এবং বিভিন্ন স্থানে হাপর স্থাপন করে সেগুলোতে সকলে মিলে দম দিতে থাকো। সকলে তাই করলো। বিশাল লোহার দেয়ালটি হয়ে গেলো আগুনের মতো লাল ও উত্তপ্ত। তখন তিনি বললেন, এবার তোমরা নিয়ে এসো বিগলিত তাযম্র। আর ওই তরল তাত্রকে ঢেলে দাও প্রাচীরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, যেভাবে আমি ঢেলে দিতে বলি। উল্লেখ্য যে, এভাবে সম্রাট জুল-কারনাইনের প্রত্যক্ষ তত্বাবধানে নির্মিত হলো একটি বিশালাকায় পর্বত-সদৃশ সুদৃঢ় ও দুর্ভেদ্য প্রাচীর । বাগবী লিখেছেন প্রাচীরটির উচ্চতা ছিলো একশত হাত, প্রশস্ততা পঞ্চাশ হাত এবং দৈর্ঘ্য এক ফারসাখ। তাফসীরে মাযহারী/৩৩০ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।