Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কেউ ভ্রক্ষেপই করলো না। আল্লাহতায়ালা তখন তাকে এইমর্মে প্রত্যাদেশ করলেন, “হে আমার নবী ! আপনি বিশৃংখল জনতার উদ্দেশ্যে বক্তৃতা করুন। ওই বন্তৃতাই হবে আমার প্রত্যাদেশ। হজরত শা*ইয়া জনতার দিকে লক্ষ্য রেখে বললেন, হে আকাশ! শোন। হে পৃথিবী! অভিনিবেশী হও। আল্লাহ্‌ বনী ইসরাইলদের অবস্থা বর্ণনা করছেন। তিনি তাদেরকে অনুগৃহীত করেছেন তাদেরকে নির্বাচন করেছেন প্রিয়পাত্ররূপে। অন্যান্য জনগোষ্ঠীর উপরে তাদেরকে দান করেছেন শ্রেষ্ঠতৃ । তারা ছিলো দিশেহারা মেষপালের মতো । ছিলো না তাদের কোনো সদুপদেশ দানকারী ও পথপ্রদর্শক । তারপর আল্লাহ্‌ তাদের প্রতি প্রেরণ করেছেন নবী। এভাবে নবীর মাধ্যমে তাদেরকে একত্র করেছেন। ফলে অসুস্থজনেরা হয়েছে সুস্থ, বিচ্ছিন্ন জনেরা হয়েছে সম্মিলিত এবং দুর্বলেরা হয়েছে শক্তিমান। এরপরেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করলো না। পারস্পরিক সম্গ্বীতি ও ভালোবাসা পরিত্যাগ করে শুরু করলো হানাহানি। এই অনৈক্যের বিষময় প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো সর্বত্র। অসহায় জনতা হলো আশ্রয়চ্যুত। রক্তরপ্তিত হলো প্রশান্ত মৃত্তিকা। বলো হে আকাশ ও পৃথিবী! এ দুর্বিপাক চলবে আর কতোকাল? সময় হলে উট্ট্র ফিরে আসে তার আরোহীর কাছে। চারণ ভূমি থেকে স্বআবাসে ফিরে আসে পশুর পাল। কিন্ত দেখো এই অপরিণামদর্শী বনী ইসরাইল জনতা কতোই না মূর্খ । তারা এতোটুকুও অনুধাবন করতে পারছে না যে, কেনো এই বিশৃংখলা, কেনো এই হানাহানি, রক্তপাত । হে নীলাকাশ! হে ধরিত্রী! তোমরা তাদেরকে ওই দৃষ্টান্তটির কথা বলো-_- একটি প্রান্তর ছিলো শস্যশূন্য। শুকনো ঘাস ছাড়া আর কিছুই ছিলো না সেখানে । ওই প্রান্তরের মালিক চতুষ্পার্থে দেয়াল নির্মাণ করে প্রান্তরটিকে ঘিরে ফেললেন, প্রাচীরবেষ্টিত ওই প্রান্তরে নিমা্ণ করলেন নয়নাভিরাম প্রাসাদ । খনন করলেন হ্রদ । রচনা করলেন বাগান। সে বাগানে রোপন করলেন যয়তুন, আনার, খেজুর ও আরো অনেক ফলের গাছ। আর বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন একজন জ্ঞানী ও বিশ্বস্ত ব্যক্তিকে । যথাসময়ে গাছে গাছে দেখা দিলো ফুল ও মুকুল। কোনো কোনো ফুল ও মুকুল থেকে প্রকাশ পেলো ফল। আর কোনো কোনো ফুল ও মুকুল ঝরে পড়লো অকালে । বাগানের অধিবাসীরা বললো, এ গাছগুলো কোনো কাজের নয়। না হলে এগুলোতে মরা মুকুল ও ঝরা ফুল দেখা দিবে কেনো? এমতাবস্থায় আমাদের করণীয় হচ্ছে, এসকল কিছু উচ্ছেদ করে ফেলা । সুতরাং ভেঙে ফেলো প্রাসাদ । ভরাট করে ফেলো জলময় হুদ । আর জ্বালিয়ে পুড়িয়ে ত্ম করে দাও বৃক্ষগুলোকে। পূর্ববৎ শস্যশূন্য প্রান্তরই উত্তম। হে আসমান! হে জমিন! তাদেরকে বলে দাও, ওই সাজানো বাগানের দেয়ালই হচ্ছে সত্য ধর্ম। আর প্রাসাদ হচ্ছে শরিয়ত ।হুদ বা তাফসীরে মাযহারী/৩৩ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।