Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পাথর, লোহা ও তামা সংগ্রহের কাজে শ্রমদান কোরো । তার আগে আমি তাদের অবস্থা সম্পর্কে কিছু জেনে নেয়ার চেষ্টা করি। একথা বলে জুল-কারনাইন সম্ভুখের দিকে অগ্রসর হলেন। প্রবেশ করলেন ইয়াজুজ মাজুজদের এলাকায়। দেখতে পেলেন, সেখানকার মানুষ সকলেই সমমাপের ৷ তাদের সকলের শরীরের দৈর্ঘ্য সমতল ভূমির মানুষের দৈর্্যের অর্ধেক । তাদের দীত হিংস্র প্রাণীর মতো সরু ও ধারালো । সমস্ত শরীরে রয়েছে ঘন ও মোটা পশম । ওই পশমের মাধ্যমেই তারা শরীরকে রক্ষা করে প্রচণ্ড গরম ও তীব্র শীতের প্রভাব থেকে । তাদের কান দু'টো বৃহদাকৃতির। অত্যধিক তাপ ও শৈত্যের সময় তারা একটি কান মাটিতে বিছিয়ে দেয় এবং অন্য কান দ্বারা আবৃত করে তাদের শরীর । যেখানেই তারা সমবেত হয়, সেখানেই লিপ্ত হয়ে পড়ে যৌনকর্মে। এসকল কিছু দেখে জুল- কারনাইন ফিরে এলেন এবং সেখানে সমবেত জনতাকে বললেন, এবার শুরু করতে হবে প্রাচীর নির্মাণের কাজ। প্রথমে মাটি খনন করতে হবে পানির স্তর পর্যন্ত । তারপর ওই বিশাল ও গভীর গহ্বর পূরণ করে দিতে হবে পাথরের টুকরা দিয়ে। তারপর ওই ভিত্তির উপর বিগলিত তামা ও অন্যান্য মালমসলা দিয়ে নির্মাণ করতে হবে সুদৃশ্য, সুগঠিত ও সুদীর্ঘ প্রাচীর । জুল-কারনাইনের পরিকল্পনা অনুসারে এক সময় শেষ হলো প্রাচীর নির্মাণের কাজ । প্রাচীরটি দেখে মনে হতে লাগলো, যেনো আর একটি দুর্ভেদ্য পর্বত জেগে উঠেছে মৃত্তিকাত্যন্তর থেকে। বায়যাবী লিখেছেন, বর্ণিত কাহিনীটির মধ্যে রয়েছে বনী ইসরাইলদের অতিরঞ্জন। এরপর বলা হয়েছে__ “আমরা কি তোমাকে কর দিবো এই শর্তে যে, তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে? একথার অর্থ-_ সেখানকার অত্যাচারিত জনসাধারণ এইমর্মে আবেদন জানালো যে, হে মহামান্য জুল- কারনাইন! ইয়াজুজ-মাজুজদের প্রবেশ পথে একটি দুর্তেদ্য প্রাচীর নির্মাণ করে আমাদেরকে রক্ষা করুন। এর জন্য আমরা সকলে কর দিতে প্রস্তুত । আপনি সেই কর দয়া করে গ্রহণ করবেন কি? এখানে “খারাজ' অর্থ কর, পারিশ্রমিক, বিনিময় । “খারাজ' ও 'খিরাজ' শব্দ দু'টো সমার্থক । আবু ওমর বলেছেন, “থারাজ' আদায় করা অত্যাবশ্যক । আর 'খারাজ' বলে ওই বস্ত্র বা সম্পদকে যা দেয়া হয় মনোরঞ্জনার্থে। কেউ কেউ বলেছেন, “খারাজ' অর্থ ভূমি কর। আর 'খিরাজ' হচ্ছে ব্যক্তিগত কর বা চাদা। আরববাসীরা বলেন, “আদ্দিরাজা র'সাকা ওয়া খিরাজা মাদীনাতাক (ব্যক্তিগত কর ও পৌরকর আদায় কর)। কেউ কেউ বলেছেন, যে কর ভূমির উপর আরোপ করা অনিবার্য হয় অথবা যা আদায় করা হয় ব্যক্তিগতভাবে, তাকে বলে খিরাজ। আর “খারজান' হচ্ছে ধাতুমূল ৷ “সাদদান' অর্থ মজবুত বা দুর্ভেদ্য প্রাচীর । এখানে অর্থ হকে-_ ওই প্রাচীর যা ভেদ করা ইয়াজুজ-মাজুজদের জন্য হবে অসম্ভব । তাকলীরে মাযহারী/৩২৯ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।