Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

উত্তরের লোকদের নাম হাবিল। আর দক্ষিণের লোকদের নাম কাবিল। তাদের অবশিষ্ট শাখা গোত্রসমূহ থাকবে পৃথিবীর মধ্যভাগে জ্বিন ও মানুষের সঙ্গে । জুল- কারনাইন বললেন, এরপরে আমি কোন্‌ সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো? আর কথা বলবো তাদের সঙ্গে কোন ভাষায়? আল্লাহ্‌ বললেন, আমি তোমাকে প্রতিষ্ঠিত করবো প্রবল পরাত্রাস্তরূপে। তোমার ভাষাকেও করবো ব্যাপকভাবে প্রসারিত । কোনো কিছু তোমাকে ভীতসন্ত্স্ত করতে পারবে না। আমি তোমাকে পরিধান করাবো আতঙ্ক প্রকাশক পরিচ্ছদ । ফলে কেউ তোমার অন্তরায় সৃষ্টি করতে সাহস পাবে না। আলো ও অন্ধকারকে করে দিবো তোমার সহযোগী । আলো তোমাকে পথ দেখাবে এবং অন্ধকার অবস্থান করবে তোমার পশ্চাতে । এরপর জুল-কারনাইন শুরু করলেন তার অভিযান । প্রথমে যাত্রা করলেন সূর্যাস্তের দিকে । চলতে চলতে গিয়ে পৌঁছলেন নাসেকদের কাছে। সেখানে কিছুকাল তিনি আল্লাহ্র ইবাদত করলেন। তারপর তাদেরকে আমন্ত্রণ জানালেন সত্য ধর্মের দিকে। কেউ কেউ তার আমন্ত্রণ গ্রহণ করলো। আর কেউ কেউ হয়ে উঠলো বিদ্রোহী । জুল-কারনাইন তাদের উপরে অন্ধকারকে প্রবল করে দিলেন। অন্ধকার প্রকাশ করে দিলো তাদের শরীর ও গৃহের অভ্যন্তরভাগ । শেষে তারাও গ্রহণ করলো সত্যধর্মের আমন্ত্রণ । জুল-কারনাইন তখন তাদেরকে নিয়ে গঠন করলেন এক সুশৃঙ্খল সেনাবাহিনী । তারপর ওই সেনাবাহিনী নিয়ে তিনি যাত্রা করলেন উত্তরতম প্রান্তের হাবিলদের নিকটে । সেখানেও একই নিয়মে বাস্তবায়ন করলেন তার পরিকল্পনা । তারপর নাসেক ও হাবিলদের দ্বারা গঠিত সেনাদলকে নিয়ে তিনি গমন করলেন পূর্বতম প্রান্তের অধিবাসী মানসাকদের নিকটে । এখানেও তিনি পূর্বোক্ত নিয়মে গঠন করলেন সমরকর্মীর একটি দল। তারপর সকলকে নিয়ে হাজির হলেন সর্বদক্ষিণের কাবিলদের কাছে। সেখানেও তিনি গঠন করলেন একটি সেনাবাহিনী । তারপর সকলকে নিয়ে উপস্থিত হলেন পৃথিবীর মধ্যভাগে সেখান থেকে গিয়ে পৌছলেন তুরস্কের পূর্বসীমানায়। সেখানে বসবাস করতো একদল বিশ্বাসী পুণ্যবান। তারা বললো, হে জুল-কারনাইন! এখানকার এই দুই পর্বতমালার মধ্যবর্তী প্রবেশ পথটির দিকে লক্ষ্য করুন। এই পথ দিয়ে চতুষ্পদ জন্তরর মতো হিংস্র একদল মানুষ মাঝে মাঝে এসে আমাদের উপরে আক্রমণ চালায় । তাদের দাত হিংস্র প্রাণীর মতো সুতীক্ষ । তারা সাপ ও বিচ্ছু ধরে খায়। ঘোড়া, গাধা ও অন্যান্য বন্য পশুকেও চিরে ফেঁড়ে খেয়ে ফেলে । তাদের বংশ বৃদ্ধি হয় অত্যন্ত দ্রুত । তাই তাদের জনসংখ্যা অত্যধিক । হে মহামান্য সম্রাট! আপনি তাদের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করুন। এই প্রবেশ পথটিতে নির্মাণ করে দিন একটি সুদৃঢ় প্রাচীর । নির্মাণ ব্যয় জোগান দিবো আমরা । জুল-কারনাইন বললেন, আমার প্রভুপালনকর্তী আমাকে দান করেছেন বিপুল বিক্রম ও অঢেল সম্পদ । সুতরাং তোমাদেরকে নির্মাণ ব্যয় নিয়ে ভাবতে হবে না। তোমরা শুধু তাফসীরে মহার/৩২৮ |||, 2|100118.007

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।