Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

দু'টো সম্প্রদায়। তাদের সংখ্যা চার লক্ষ । তারাও বাবা আদমের বংশভূত । ততক্ষণ পর্যস্ত তারা মরে না, যতক্ষণ না তাদের বংশের একহাজার সম্ভান অস্ত্রধারণের উপযোগী হয়। তারা পৃথিবীর অনাবাদী অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বে। আমি বলি, সম্ভবতঃ হাদিসটির মর্মার্থ এই-_ যখন সম্রাট জুল-কারনাইন প্রাচীর নির্মাণ করলেন তখন তাদের মধ্যে সৃষ্টি হলো দু'টো দল। একটি ওপারের এবং আরেকটি এপারের। এরপরে তাদের সংখ্যা কতো বৃদ্ধি পেয়েছে, তা অননুমানীয়। কারণ হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, তাদের বংশের একহাজার সন্তান যৌবনে পদার্পন না করা পর্যস্ত তাদের কারো মৃত্যু হয় না। কিয়ামতের প্রাকালে তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে পৃথিবীর সমভৃমিতে । আল্লাহ্‌ই অধিক পরিজ্ঞাত। বাগবী লিখেছেন, ইয়াজুজ মাজুজেরা তিনভাগে বিভক্ত । এক শ্রেণীর ইয়াজুজ মাজুজ আরজ বৃক্ষের সমান লম্বা। অর্থাৎ তাদের উচ্চতা একশত বিশ হাত। দ্বিতীয় শ্রেণীর লোকেরা দৈর্ঘ্য প্রস্থে সমান। অর্থাৎ দৈর্ঘ্য একশত ত্রিশ হাত । প্রস্থ ও তাই। তাদের আঘাতে পাহাড় স্বস্থানে স্থির থাকতে পারে না। তৃতীয় শ্রেণীর ইয়াজুজ মাজুজেরা তাদের একটি কান বিছিয়ে দেয় এবং আরেকটি কান নড়া চড়া করতে থাকে । কিয়ামতের পূর্বক্ষণে তারা বের হয়ে এসে ঘোড়া, শুকর এবং বন্য জন্তরসমূহ খেয়ে ফেলবে । মৃত জীবিত কোনো কিছু বাছ বিচার করবে না। তাদের অগ্রবর্তী দল যখন সিরিয়ায় পৌছবে, তখন পশ্চাদ্বর্তী দল থাকবে খোরাসানে। তারা পান করবে সকল নদী ও মৃত সাগরের পানি। বাগবী আরো লিখেছেন, হজরত আলী বলেছেন, তাদের কারো কারো উচ্চতা হবে এক বিঘত এবং প্রস্থ হবে এক হাত । আবার কেউ কেউ হবে এর চেয়ে অধিক লম্বা। হজরত কা'ব আহবার বলেছেন, আদম সম্ভানগণের মধ্যে তারা এক বিস্ময়কর সৃষ্টি। কথিত আছে, একদিন স্বপ্নে হজরত আদমের বীর্য স্বলিত হলো । আর ওই স্বলিত বীর্য থেকে আল্লাহ্‌ সৃষ্টি করলেন ইয়াজুজ মাজুজকে। সুতরাং পিতৃসম্পর্কের দিক থেকে তারা আমাদের ভাই কিন্তু মাতৃ সম্পর্কের দিক থেকে তারা আমাদের কেউ নয়। ওয়াহাব ইবনে মুনাববাহ্‌ সূত্রে বাগবী লিখেছেন, জুল-কারনাইন ছিলেন রোম দেশের অধিবাসী । জনৈক বৃদ্ধের একমাত্র সন্তান ছিলেন তিনি। যৌবন কালেই তিনি হয়ে ওঠেন পুণ্যবান। ওই সময় আল্লাহ্‌ তাকে বললেন, বিভিন্ন ভাষায় কথা বলে এমন এক সম্প্রদায়ের পথ প্রদর্শনের নিমিত্তে আমি তোমাকে প্রেরণ করবো। তাদের মধ্যে একটি গোত্র থাকবে পৃথিবীর পশ্চিমতম প্রান্তে । আরেকটি গোত্র থাকবে পূর্বতম প্রান্তে । পশ্চিমতম প্রান্তের লোকদেরকে বলা হবে নাসেক। আর পূর্বতম প্রান্তের অধিবাসীদের নাম হবে মানসাক। আরো দু'টো গোত্র থাকবে তাদের । একটি সর্বাপেক্ষা উত্তরে । আরেকটি সর্বাপেক্ষা দক্ষিণে । তাফসীরে মাযহারী/৩২৭ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।