Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (৯৪) বলা হয়েছে__ “তারা বললো, হে জুলকারনাইন! ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে।' একথার অর্থ__ ওই এলাকার লোকেরা প্রবল প্রতাপান্বিত সম্রাটের আগমনে আনন্দিত হলো এবং আবেদন জানালো; হে মহামান্য জুল-কারনাইন! আমরা তো দীর্ঘদিন ধরে পর্বতমালার ওপার থেকে আসা দুর্ধর্ষ ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ । মাঝে মাঝেই তারা এদিকে এসে হত্যাকাণ্ড ঘটায়। সম্পদ ধ্বংস করে। আমাদের ক্ষেতের ফসলাদিও নষ্ট করে চলে যায়। কালাবী বলেছেন, ইয়াজুজ মাজুজেরা আসতো বসন্তকালে। এ পারের অধিবাসীদের ফলমূল তরি-তরকারী খেয়ে ও নিয়ে আবার ফিরে যেতো । ফলে এপারের অধিবাসীদেরকে বড়ই দুর্ভোগ পোহাতে হতো । কেউ কেউ বলেছেন, তারা মানুষও খেতো। ইয়াজুজ ও মাজুজ শব্দ দু'টো অনারবী। কেউ কেউ বলেছেন, শব্দ দু'টো আরবী । আরববাসীরা বলে থাকে “আজুজ জুলমু।' অর্থাৎ আসরাউ' (দ্র“তগতিসম্পন্ন)। বাগবী লিখেছেন, ইয়াজুজ ও মাজুজ শব্দ দু'টোর উৎকলন ঘটেছে “আজীজুন্‌ নার থেকে । আজীজুন্‌ নার অর্থ অগ্নিকুণ্ু, অগ্নি-দহন; ক্ষতিগ্রস্ততা। ইয়াজুজ মাজুজেরা ছিলো অসংখ্য । তাই তাদেরকে তুলনা করা হয়েছে আগুনের ঝলক, অগ্নিকৃণ্ড এবং অগ্রিক্ষুলিঙ্গের সঙ্গে । বাগবী আরো লিখেছেন, তারা হজরত নুহের পুক্র ইয়াফেসের বংশধর । জুহাক বলেছেন, তারা তৃকী বংশোদ্ভূত । সুদ্দী বলেছেন, তুকী ইয়াজুজের একটি সেনাদল ছিলো ওই এলাকায় । জুল-কারনাইন সেখানে পৌছলে তারা ওই দুই পর্বতমালার ওপারে সরে যায়। সকল তুকী তাদেরই বংশধর । কাতাদা বলেছেন, ইয়াজুজদের শাখা গোত্র ছিলো বাইশটি । জুল-কারনাইন যখন সেখানে প্রাচীর নির্মাণ করলেন, তখন একটি গোত্র রইল এপারে । আর ওপারে আটকা পড়ে গেলো অবশিষ্ট একুশটি গোত্র । এপারের গোত্রটি তুকী। কেননা ইয়াজুজদের মূল জনগোষ্ঠী এদেরকে ত্যাগ করেছিলো । এভাবে পরিত্যক্ত হওয়ার কারণেই এদের নাম হয়েছে তুকী। এতিহাসিকগণ লিখেছেন, হজরত নুহের ছিলো তিন পুত্র_ শাম, হাম, ইয়াফেস। আরব, পারস্য ও রোমের অধিবাসীরা শামের বংশধর । আবিসিনিয়া, জুনাজ ও নাওবার অধিবাসীরা হচ্ছে হামের বংশধর । আর ইয়াফেসের বংশধরেরা হচ্ছে তুকী, খুরজ, সআলিয়াহ্‌ ও ইয়াজুজ-মাজুজ। আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, পৃথিবীর সকল মানুষের চেয়ে ইয়াজুজ মাজুজদের সংখ্যা দশগুণ বেশী। সুপরিণতসূত্রে হজরত হুজায়ফা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, ইয়াজুজ ও মাজুজ ভিন্ন ভিন্ তাফসীরে মাবহারী/৩২৬ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।